somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহরিয়ার কবির বললেন, আওয়ামী লীগেও জামায়াতের লোক আছে...মানে কী?

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জামায়াত নিষিদ্ধের প্রশ্নে বলেছেন, এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পরিকল্পনা নেই সরকারের।

এর প্রতিক্রিয়ায় ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেছেন সরকার জামায়াতকে নিষিদ্ধ না করলে তাদের অপকর্মের দায়ও নিতে হবে।

বৃহস্পতিবার হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার পর শনিবার প্রকাশ্য প্রতিক্রিয়ায় সৈয়দ আশরাফুল ইসলাম জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে সরকারের আপাতত কোনো পরিকল্পনার কথা নাকোচ করে দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন জামায়াত যদি নিবন্ধনের শর্ত পূরণ করে আদালত এবং নির্বাচন কমিশনকে তার অবস্থান স্পষ্ট করতে পারে তাহলে হয়তো তারা নিবন্ধনও ফিরে পেতে পারে।

তার এই কথার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন জামায়াত একটি সন্ত্রাসী এবং যুদ্ধাপরাধী সংগঠন।

ট্রাইব্যুনাল এবং হাইকোর্টের রায়ে বার বার একথা বলা হয়েছে। আর সরকারকে জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলা হয়েছে। তিনি বলেন গত ৫ মে ঢাকা অবরোধ এবং মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের নামে হেফাজত এবং জামায়াত ব্যাপক তান্ডব চালিয়েছে। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের পর জামায়াত সারাদেশে অভাবনীয় সহিংসতা চালিয়েছে। আর ৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জামায়াত- হেফাজতকে আর কোনো ছাড় দেয়া হবেনা। এরপরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী সৈয়দ আশরাফের জামায়াতের প্রতি সহানুভূতি বিস্ময়কর। তিনি বলেন নির্বাচন কমিশন জামায়াতের বিন্ধন বাতিল করতে পারে। কিন্তু নিষিদ্ধ করতে হবে সরকারকে নির্বাহী আদেশে। আর সরকার যদি তা না করে তাহলে জামায়াতের সহিংসতা, সন্ত্রাসের দায় তাদেরই নিতে হবে।

শাহরিয়ার কবির বলেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের বিচার শুরু হওয়ার পর জামায়াত এই বিচার বন্ধে এবং নিজেদের রক্ষায় কোটি কোটি টাকা বিনিয়োগ করছে। এজন্য তারা টাকা দিয়ে তাদের পক্ষে কথা বলতে দেশে বিদেশে লবিষ্ট নিয়োগ করেছে। তারা অর্থ ঢেলেছে সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে। আওয়ামী লীগ বা সরকার এর বাইরে নেই। তাই প্রশাসনে যেমন তাদের পক্ষে কাজ করার লোক আছে তেমনি আওয়ামী লীগেও জামায়াতের লোক আছে। তার প্রতিফলন মাঝে মধ্যেই দেখা যায়। দেশের বর্তমান অবস্থায় সৈয়দ আশরাফ জামায়াতকে নিয়ে যে সহানুভূতিপূর্ণ কথা বলেছেন তা খুবই হতাশাজনক বলে মন্তব্য করেন শাহরিয়ার কবির।

তিনি বলেন জামায়াত নিষিদ্ধ হলে ভোটের হিসেবে কার লাভ-ক্ষতি হবে তা বিবেচনা করলে চলবেনা। জামায়াতকে নিষিদ্ধ করতে হবে দেশ ও দেশের মানুষের স্বার্থে। তিনি বলেন, যে দলটি দেশের সংবিধান মানেনা, মুক্তিযুদ্ধকে স্বীকার করেনা, সেই দলটির রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারেনা।

তথ্যসূত্র
Click This Link
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×