somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারাগারে কেমন আছেন সঞ্জয় দত্ত?

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অস্ত্র মামলায় পুনের ইয়েরাওয়াড়া কারাগারে সাজা খাটছেন বলিউডের তারকা অভিনেতা সঞ্জয় দত্ত। সেখানে কাগজের ফাইল তৈরির কাজ দেওয়া হয়েছে তাঁকে। নিয়মিত কাজের পাশাপাশি সম্প্রতি জেল কর্তৃপক্ষকে দাপ্তরিক কাজেও সহায়তা করার আগ্রহ দেখিয়েছেন সঞ্জয়। ইয়েরাওয়াড়া কারাগারে অন্য বন্দীদের তুলনায় সঞ্জয়ের পড়ালেখার যোগ্যতা ঢের বেশি। দৈনিক মাত্র ২৫ রুপি পারিশ্রমিকের বিনিময়ে কাগজের ফাইল তৈরির কাজ পেয়েছেন সঞ্জয়। তিনি কাজের ফাঁকে প্রায় প্রতিদিনই নিয়ম করে স্ত্রী ও কাছের বন্ধুবান্ধবকে চিঠি লিখছেন। শুধু তাই নয়, সম্প্রতি নিজের শিক্ষাগত যোগ্যতা কাজে লাগাতে কারাগারের বিভিন্ন দাপ্তরিক কাজেও সহায়তা করার প্রস্তাব দিয়েছেন তিনি। এক খবরে এমনটিই জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’। এর আগেও সঞ্জয়ের পরোপকারী স্বভাবের প্রমাণ মিলেছে। তাঁর বাড়িতে ৩২ জন কর্মচারী আছেন। তাঁদের সঙ্গে দারুণ হূদ্যতাপূর্ণ সম্পর্ক সঞ্জয়ের। ভালো আচরণের পাশাপাশি মাঝেমধ্যেই মনিবের কাছ থেকে বাড়তি অর্থ পান তাঁরা। গত বছর সঞ্জয় অভিনীত ‘অগ্নিপথ’ ছবিটি দারুণ ব্যবসা করে। ছবিটির ঝুলিতে জমা পড়ে প্রায় ২০০ কোটি ভারতীয় রুপি। এই খুশিতে সঞ্জয় তাঁর ৩২ জন কর্মচারীর প্রত্যেককে ২৫ হাজার রুপি বখশিশ দিয়েছিলেন। শুধু বাড়ির কর্মচারীদেরই নয়, বিভিন্ন উপলক্ষে প্রায়ই ছবির দলের সদস্যদেরও তিনি চার থেকে পাঁচ হাজার রুপি বখশিশ দিয়ে থাকেন। এ ছাড়া, গত ৫ জুলাই সঞ্জয় অভিনীত ‘পুলিশগিরি’ ছবির মুক্তির আগে তাঁর অনুরোধে একটি দাতব্য অনুষ্ঠানের আয়োজন করেন ছবিটির প্রযোজকেরা। এ অনুষ্ঠান থেকে পাওয়া অর্থের পুরোটাই ব্যয় করা হয় ভারতের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের জন্য। প্রসঙ্গত, ১৯৯৩ সালে মুম্বাইয়ের ভয়াবহ সিরিজ বোমা হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থেকে শুরু করে বাড়িতে অবৈধ অস্ত্র রাখার মতো গুরুতর অপরাধে জড়িয়ে ব্যাপক আলোচিত ও সমালোচিত হয়েছেন ‘খলনায়ক’ তারকা সঞ্জয়। বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে ২০ বছর আগের এক মামলায় গত ২১ মার্চ সঞ্জয়কে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন ভারতের সর্বোচ্চ আদালত। এ মামলায় আগে দেড় বছর সাজা খাটায় তাঁকে আর সাড়ে তিন বছর জেলের চার দেয়ালে বন্দী থাকতে হবে। আদালতের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী গত ১৬ মে আত্মসমর্পণ করেন ‘মুন্নাভাই’ তারকা সঞ্জয়। প্রথমে তাঁকে মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে রাখা হয়েছিল। পরে সেখান থেকে পুনের ইয়েরাওয়ারা কারাগারে স্থানান্তরিত হন তিনি। এখন সেখানেই আছেন সঞ্জয়।

তথ্যসূত্র
Click This Link
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×