somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারাগারে আরাম আয়েশেই দিন কাটাচ্ছে রানা

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কারাগারে আরাম-আয়েশেই রয়েছেন সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানা। কোনো কিছুর কমতি নেই। সেলে বসে চাহিদা মোতাবেক সবই পাচ্ছেন তিনি। সাক্ষাতের ক্ষেত্রে বাধা ধরা নিয়ম নেই। টাকা দিলে হরহামেশা সাক্ষাৎ করা যায় রানার সঙ্গে। সবই সম্ভব হচ্ছে কারাগারের কতিপয় কর্মকর্তার সহযোগিতায়। কারা সূত্র জানায়, রানার খাবারের মেন্যুতে সকালের নাস্তায় রুটি, সব্জি, ডিম। ১১টায় সিঙ্গারা-সমুচা বা ফল। দুপুরে মাংস বা মাছ দিয়ে ভাত। বিকেলের নাস্তায় কফি-বিস্কুট। রাতে মাছ, সবজি, ডাল ও ভাত। কারাগারে বসেও নিত্য এমন খাবারই খাচ্ছেন রানা। এসব খাবারের কিছু সরবরাহ করছে কারা কর্তৃপক্ষ। বাকিগুলো নিজের টাকায় ক্যান্টিন থেকে প্রিজনার্স ক্যাশের (পিসি) মাধ্যমে কিনে খাচ্ছেন তিনি। খাওয়া-দাওয়া, ঘুম ও পাশাপাশি অন্যবন্দিদের সঙ্গে গল্প-আড্ডায় কারাগারে বেশ আরামেই আছেন রানা। যার বিরুদ্ধে রয়েছে হাজারেরও বেশি পোশাক শ্রমিক হত্যা মামলার অভিযোগ। সূত্র আরও জানায়, গাজীপুরের কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি কারগারের আছেন রানা। ঐ কারাগারে কক্ষ আছে এক হাজার ২০টি। বেশিরভাগ কক্ষেই রাখা হয়েছে একাধিক বন্দিকে। কিন্তু সাভারের সোহেল রানাকে রাখা হয়েছে একা এক কক্ষে। গত ২৪ এপ্রিল সাভারে নয়তলা বিশিষ্ট রানা প্লাজা ধসে পড়ে। এতে বিপুল শ্রমিকের প্রাণহানির ঘটনার প্রেক্ষিতে করা মামলায় ২৮ এপ্রিল সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৯০ সেলের বিশেষ কক্ষে রাখা হয়। পরে তাকে কাশিমপুরের হাই সিকিউরিটি কারগারে পাঠানো হয়। কারা সূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারগারে থাকা অবস্থায় বিশেষ সুযোগ সুবিধা ভোগ করতেন রানা। পুরনো ঢাকার নান্নার মোরগ-পোলাও, সাতরওজা এলাকার আনন্দ বেকারীর নাস্তা, নাজিমউদ্দিন রোডের হোটেল নীরবের হরেক রকমের ভাজি-ভর্তা ও চিকন চালের ভাত খেতেন রানা। ঠাণ্ডা পানীয় সরবরাহ করা হতো কারাগারের প্রধান ফটকের সামনে প্রিন্স ফাস্ট ফুডের দোকান থেকে। এছাড়া প্রয়োজনে কারারক্ষী ও মেট-রাইটারদের মোবাইল ফোনেও ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলতেন। পরে এসব অভিযোগ নিয়ে কানাঘুষা শুরু হলে রানাকে ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে পাঠানো হয় বলে সূত্রে জানা গেছে। তবে কারা কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কর্মকর্তা জানান, যেসব সুযোগ-সুবিধা দেয়ার কথা বলা হচ্ছে এগুলোর কোনো কিছু সরবরাহ করার প্রশ্নই আসে না। কোনো অভিযোগের কারণে নয় বরং নিরাপত্তাজনিত কারণে সোহেল রানাকে ঢাকা থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে পাঠানো হয়েছে। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার আব্দুর রাজ্জাক জানান, হাই সিকিউরিটি কারাগারের নিরাপত্তা ব্যবস্থা অন্যান্য কারাগারের চেয়ে অনেক উন্নত। এছাড়া সুযোগ-সুবিধাও বেশি। তাছাড়া ঢাকা কেন্দ্রীয় কারাগারে সেল সংখ্যা কম বন্দির চাপ বেশি। তাই তাকে ঢাকা থেকে গাজীপুরের কাশিমপুরে পাঠানো হয়েছে। আব্দুর রাজ্জাক জানান, মাসে দুইবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পান রানা। কারাগার থেকে দেয়া খাবারই খাচ্ছেন তিনি। ইচ্ছে হলে কারাগারের ক্যান্টিন থেকে খাবার এনে খেতে পারেন। তবে এর বাইরে বিশেষ কোনো সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে না বলে জানান এই কারা কর্মকর্তা। গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে পড়ার ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত রানাসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই বর্তমানে কারাবন্দি। তাদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনজন। সরকারি তথ্য অনুযায়ী দেশের ইতিহাসে ভয়াবহতম রানা প্লাজা ধসের ঘটনায় মারা যান মোট ১ হাজার ১৩১ জন। আর জীবিত উদ্ধার করা হয় ২ হাজার ৪৩৮ জনকে।

তথ্যসূত্র
Click This Link

সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×