somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কতকাল একজনের বেপরোয়া আচরনের জন্য অন্যকে প্রাণ দিতে হবে । আর কতকাল এরা উপর মহলের সুপারিশে পার পেয়ে যাবে , আর কতকাল ।

২৫ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট্ট মেয়ে রাভিনা প্রতিদিনের মত স্কুলে আসছিলো তার বাবার সাথে । আজ তার পরীক্ষা। কিন্তু স্কুলে ঢোকার আগে তাকে শুনতে হলো এক ভয়াবহ দুঃসংবাদ । তার বাবার উপর আঘাত হেনেছে মৃত্যুদূত প্রাইভেট কার । তার বাবা বেচে গেলেও মৃত্যুর হাত থেকে বাচানো যায়নি দুইজন অভিভাবকের জীবন ।

স্কুলের বর্ষীয়ান শিক্ষক আহমেদ হোসেন । প্রতিদিনের মত নিজস্ব রিকশায় করে স্কুলে আসছিলেন । কিন্তু তিনিও রেহাই পেলেন না এই নৃশংস কার চালকের হাত থেকে । রিকশা থেকে নামতেই গাড়ি তার উপর আঘাত হানে । অন্য শিক্ষক নাসিমা বেগম ও বাচতে পারেনি এর হাত থেকে ।

শুধু এরূপ দুইটি নয় , আজ ২ জনের মৃত্যু ও ১৩ জনের আহত হওয়ার সাক্ষী হয়ে রইল এক প্রাইভেট কার । উল্লেখ্য আজ সকাল ৮ টার দিকে দারুসসালাম রোডে অবস্থিত মডেল একাডেমী বিদ্যালয় প্রাঙ্গনে ঘটে এই নৃশংস ঘটনা । এক বেপরোয়া গাড়ি চালকের ভুলের জন্যে প্রাণ দিতে হল স্কুলের অসহায় অভিভাবকদের । সকাল ৮ টার দিকে পরীক্ষা শুরু হবার পর অভিভাবকেরা স্কুলের সামনে দাড়িয়ে ছিলেন । কল্যাণপুর ২ নং রোড থেকে আগত গাড়ির মালিক নিজ হাতে তুলে নিলেন গাড়ির চাবি । এমন একটি জনবহুল স্থানে তিনি কি ভেবে এই সিদ্ধান্ত নিলেন তা যথেষ্ট ভাবনার রিষয় । গাড়ি চালনা শুরু করতে না করতেই তিনি আঘাত করেন এক ছোট্ট ছেলেকে । ছেলেটি দেহের একপাশে আঘাত পেয়ে ছিটকে পড়ে । ভয় পেয়ে গাড়ির মালিক বেপরোয়া চালাতে থাকেন । গাড়ি উঠিয়ে দেন রাস্তায় দাড়িয়ে থাকা অভিভাবকদের উপর । জায়গাতেই একজনের মাথা ফেটে ঘিলু বেরিয়ে পড়ে এবং একজনের পেটের উপর দিয়ে গাড়ি চলে যায় । তড়িঘড়ি করে গাড়িটি এবং প্রশিক্ষণদাতা চালক কে আটক করা হয় । কিন্তু মূল হোতা মালিক সটকে পড়ে । গাড়িটিকে বিদ্যালয়ের সামনে রাখা হয় ।

এর পরের ঘটনা আরো চাঞ্চল্যকর । ঘটনা ঘটার দেড় ঘন্টা পর্যন্ত স্কুলের ভূমিকা ছিল নীরব দর্শকের । জানা যায় যে গাড়ির মালিক একজন প্রভাবশালী লোক । উপর মহল থেকে চাপের কারণেই এহেন আচরণ । এক পর্যায়ে জনতা উত্তেজিত হয়ে ওঠে । পরবর্তীতে পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রনে আনে । ১০ টার দিকে রেকার নিয়ে আসা হয় গাড়িটি নেয়ার জন্য । শোনা যায় গাড়িটিকে সরিয়ে ফেলার পায়তারা চলছে । পুলিশ কোন ধরনের সাক্ষী প্রমাণ যোগাড় না করে গাড়িটি নেয়ার চেষ্টা চালায় । এতে অভিভাবকগণ উত্তেজিত হয়ে ওঠে । এ সময় স্কুলের প্রাক্তন কিছু ছাত্র উপস্থিত ছিল । পরীক্ষা শেষ হওয়ায় ছাত্ররাও এদের সাথে যোগ দেয় । বাক বিতণ্ডার এক পর্যায়ে ছাত্র জনতা গাড়িটির কাচ ভেঙ্গে ফেলে এবং গেটে তালা লাগিয়ে দেয় ।

গাড়িটি সরাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত দাঙ্গা পুলিশ নিয়ে আসা হয় । ছাত্ররা বাধা দিলে পুলিশ ছাত্রদের উপর বেড়ধক লাঠিপেটা করে । এতেও বেশ কয়েকজন ছাত্র আহত হয় । শেষ পর্যন্ত পুলিশ গাড়িটি সরিয়ে ফেলে । এদিকে স্কুলের প্রধান শিক্ষক নুরুল আলম পুলিশকে এ কাজে সাহায্য করে। গাড়ির মালিককে এখনো ধরা হয়নি ।

আর কতকাল একজনের বেপরোয়া আচরনের জন্য অন্যকে প্রাণ দিতে হবে । আর কতকাল এরা উপর মহলের সুপারিশে পার পেয়ে যাবে , আর কতকাল ।

সকল ব্লগার ভাইদের কাছে অনুরোধ এই পোস্টটি সর্বত্র ছড়িয়ে দিন । আমরা এর বিচার চাই ।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×