একপাশে ছোট্ট একটা টেবিল। টেবিলের উপর রাখা একটি হারমোনিয়াম। অনেকদিন কেউ বাজায় না। সম্ভবত ধুলা পরে গেছে । তার একপাশেই রাখা তবলা,কয়েক জোড়া নুপুর । কিন্তু নুপুরের তা তা থই থই তাতা থই শব্দ আর উঠেনা । টেবিলের একপাশেই রাখা গীটার ,একটি পীয়ানো । গীটারে অনেকদিন হাত পড়েনা ,পীয়ানোর তারে মরচে ধরেছে । সবকিছুই আছে । আলনায় কয়েকটা নাচের শাড়ী ,হলুদ রঙের ফ্রক, স্কুল ড্রেস,স্কুল ব্যাগ,সাদা পিটি সু,সাদা মোজা, কয়েকটা হীল জুতা । এগুলো এখন আর কেউ পড়েনা । দেয়ালে প্রায় সবগুলো ক্যালেন্ডারে ১৪ই ফেব্রুয়ারিতে দাগ কাটা । এই বাড়িতে আগে এই দিনে জন্মদিন পালন হতো ,এখন আর হয়না । ঘরের একপাশে পড়ার টেবিল । পঞ্চম শ্রেণীর সব বই,কম্পিউটার বৃত্তি গাইড,কয়েকটা খাতা,কলমদানিতে কয়েকটা কলম । হা,ওইতো, ঐ কলমটাইতো প্রেমিকের উপহার । একটা ডায়রীও আছে,সেটাও ভালবাসার মানুষের দেয়া । ছোট্ট একটা শোকেস, তাতে বিভিন্ন পুরস্কার ভর্তি । খাটের উপর একটা বালিশ , একটা কোলবালিশ । এখানে আর কেউ ঘুমায় না তবু মাঝে মাঝে বাড়ির বয়স্ক মহিলাটা ঘরটা মুছে রাখে । এখন আর রাতে পড়ার শব্দ হয়না । হয়না গীটার বা পীয়ানোর সুর,হারমোনিয়ামে উঠেনা মেঘের কোলে রোদ হেসেছে বা যখন পড়বেনা মোর পায়ের চিহ্ন অথবা মাঝি নাও ছাড়িয়া দে । তবু মাঝে মাঝে রাতে করুন সুর শোনা যায় । বারান্দায় কেউ যায় না । কারন এখানেই ঝুলে ছিল এ বাড়ির মধ্যমনির লাশ । শুনেছি বাবার সাথে নাকি অভিমান করেছিলো । বালিকা মনে কি যেনো অনুভুতি জেগেছিলো , ভালবেসেছিলো এক মুসলমান ছেলেকে । বাবা শাসন করায় বালিকার মনে অভিমান জেগেছিলো । পুর্ণিমার রাতে সবার অলক্ষে বারান্দার সিলিঙ্গে ঝুলেছিলো । এখন অনেক রাত । কি হবে সে সব ভেবে , চোখের পাতা ভিজিয়ে । মনে হয় সুখেই আছি । ভয়াবহ অসহ্য সুখ । কি হবে ভেবে ? তবে কেনো জানি খুব কান্না পায়,তাকে মনে পড়ে,মরে যেতে ইচ্ছে করে । আসলে তাকে ভুলা যায় না । প্রতিদিন ভেবে যাই মৃত্যু আসুক ।মৃত্যু আসলে তার মতোই ।সে যেমন আসেনা, মৃত্যুও আসেনা । তবু বেচে আছি । অথবা নেই..................।।
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।