somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লন টেনিস - অষ্ট্রেলিয়ান ওপেন ২০১০ - পুরুষ এবং মহিলা এককের কোয়ার্টার ফাইনাল। - এবার বিদায় নিলেন রাফায়েল নাদাল।

২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :








এবার অষ্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনের রাফায়েল নাদাল(২)ও। তিনি এবার বিদায় নিলেন কোয়ার্টার ফাইনাল থেকেই। তবে বিদায়ের পিছনে তার পুরানো হাঁটুর ইনজুরিরও অবদান আছে।


পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে আজ ছিলো দুইটি খেলা। প্রথমটিতে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ক্রোয়েশিয়ার ম্যারিন কিলিচ(১৪) ৭-৬, ৬-৩, ৩-৬, ২-৬, ৬-৩ গেমের ব্যবধানে হারান ইউএসএ'র অ্যান্ডি রডিক(৭)কে।

অন্য ম্যাচটিতে গ্রেট ব্রিটেনের অ্যান্ডি মারে(৫)র মুখোমুখি হয়েছিলেন গতবারের অষ্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন স্পেনের রাফায়েল নাদাল(২)। খেলা ঠিকঠাকভাবেই চলছিলো। প্রথম সেট ৬-৩ ব্যবধানে এবং দ্বিতীয় সেট ৭-৬ ব্যবধানে জিতে নিয়ে ম্যাচে এগিয়ে ছিলেন অ্যান্ডি মারে। কিন্তু তৃতীয় সেট থেকেই নাদালের হাঁটুর পুরানো ইনজুরি আবার ফিরে আসে। মারে তৃতীয় সেটে ৩-০ গেমের ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু নাদাল ইনজুরির কারণে আর খেলতে পারেননি। ফলে খেলা থেকে বিদায় নেন। এবং অ্যান্ডি মারে প্রথমবারের মত অষ্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠে গেলেন।

অ্যান্ডি মারে এ নিয়ে ১৭তম বারের মত কোন গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টে খেলছেন। গ্র্যান্ডস্ল্যামে তার সর্বোচ্চ সাফল্য, ইউএস ওপেন ২০০৮ এর রানার আপ হওয়া। দ্বিতীয় সর্বোচ্চ সাফল্য এবারের অষ্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠতে পারা।

অষ্ট্রেলিয়ান ওপেন ২০১০ এর প্রথম সেমিফাইনালে অ্যান্ডি মারে মুখোমুখি হবেন ম্যারিন কিলিচের।


অপর দুইটি কোয়ার্টার ফাইনালে অষ্ট্রেলিয়ান ওপেনে শুরু থেকেই কঠিন লড়াই করে আসা সুইস টেনিস সম্রাট রজার ফেদেরার(১) কাল মুখোমুখি হচ্ছেন রাশিয়ার নিকোলাই ডেভিডেঙ্কো(৬)র। এবং অন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছেন অষ্ট্রেলিয়ান ওপেন ২০০৮ এর চ্যাম্পিয়ন এবং রানার আপ সার্বিয়ার নোভাক জোকোভিচ(৩) এবং ফ্রান্সের জো-উইলফ্রায়েড সোঙ্গা(১০)।

রজার ফেদেরার - নিকোলাই ডেভিডেঙ্কোর ম্যাচটি বাংলাদেশ সময় ভোর ৬:০০টা থেকে শুরু হতে পারে। অপর কোয়ার্টার ফাইনালটি(নোভাক জোকোভিচ - জো-উইলফ্রায়েড সোঙ্গা) শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২:৩০ মিনিট থেকে।



অন্যদিকে মেয়েদের এককে প্রথম দুই কোয়ার্টার ফাইনালের প্রথমটিতে আজ মুখোমুখি হয়েছিলেন বেলজিয়ামের জাষ্টিন হেনিন ও রাশিয়ার নাদিয়া পেত্রোভা। এবং অপরটিতে মুখোমুখি হয়েছিলেন চীনের জাই ঝেং ও রাশিয়ার মারিয়া কিরিলেঙ্কো। প্রথমটিতে জাষ্টিন হেনিন ৭-৬, ৭-৫ গেমের ব্যবধানে জয় পেয়ে উঠে গিয়েছেন সেমিফাইনালে। এবং অপরটিতে জাই ঝেং ৬-১, ৬-৩ গেমের ব্যবধানের সহজ পেয়ে সেমিফাইনালে উঠে গিয়েছেন। জাষ্টিন হেনিন এবং জাই ঝেং মুখোমুখি হবে মেয়েদের এককের প্রথম সেমিফাইনালে।

মেয়েদের অপর দুইটি কোয়ার্টার ফাইনাল হবে কাল। প্রথমটিতে অষ্ট্রেলিয়ান ওপেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইউএসএ'র সেরেনা উইলিয়ামস(১) খেলবেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা(৭)র বিপক্ষে। এবং অপরটিতে উইলিয়ামস বোনদ্বয়ের অন্যজন ভেনাস উইলিয়ামস(৬) মুখোমুখি হবেন চীনের না লি(১৬)র।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:১৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×