somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লন টেনিস - অষ্ট্রেলিয়ান ওপেন ফাইনাল ২০১০ - ব্রিটিশদের ৭৪ বছরের অপেক্ষা আরও বাড়িয়ে দিয়ে এবারও জয়ী রজার ফেদেরার!

৩১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
















নিজের ২২তম গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে এবারের অষ্ট্রেলিয়ান ওপেন জিতে নিজের গ্র্যান্ডস্ল্যামের সংগ্রহ ১৫ থেকে ১৬ তে নিয়ে গেলেন সুইস টেনিস সম্রাট রজার ফেদেরার। সেই সাথে গড়লেন আরও কিছু অনন্য রেকর্ড এবং নিজেকে নিয়ে গেলেন আরও অনন্য উচ্চতায়।


আজ পুরুষ এককের ফাইনালে গ্রেট ব্রিটেনের অ্যান্ডি মারেকে ৬-৩, ৬-৪, ৭-৬(১১) ব্যবধানে হারিয়ে জিতলেন বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট অষ্ট্রেলিয়ান ওপেন। এবং সেই সাথে ব্রিটিশদের গ্র্যান্ডস্ল্যামের অপেক্ষা বাড়িয়ে দিলেন আরও। বিগত ৭৪ বছরে কোন ব্রিটিশ খেলোয়াড় কোন গ্র্যান্ডস্ল্যাম জিততে পারেনি। অ্যান্ডি মারের ওপর ব্রিটিশরা অনেকদিন ধরেই আশা করে আছে। কিন্তু মারে আজ অব্দি কোন গ্র্যান্ডস্ল্যামই জিততে পারেননি। তিনি ফাইনালেই উঠেছেন মাত্র ২বার। দুইবারই তিনি ফেদেরারের কাছে পরাজিত হয়েছেন। (ফেদেরার বোধহয় এবার ব্রিটিশদের জাতীয় শত্রুতে পরিণত হতে চলেছেন। ;))

ফেদেরার সর্বশেষবার অষ্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ২০০৭ সালে। এরপর ২০০৮ সালে সেমিফাইনালে নোভাক জোকোভিচের কাছে হেরে বিদায় নেন। এরপর ২০০৯ সালে আবারও ফাইনালে ওঠেন। কিন্তু রাফায়েল নাদালের কাছে হেরে যাওয়াতে আর চ্যাম্পিয়ন হতে পারেননি। কিন্তু এবার আর ভুল করলেন না। গ্রেট ব্রিটেনের অ্যান্ডি মারেকে হারিয়ে অষ্ট্রেলিয়ায় খুব জনপ্রিয় এই সুইস টেনিস গ্রেট আবারও জিতে নিলেন অষ্ট্রেলিয়ান ওপেন।

আজকের ম্যাচে ফেদেরার যথারীতি প্রায় তাঁর নিজের খেলাই খেলেছেন। আজ তিনি আনফোর্সড এরর একটু বেশিই করে ফেলেছেন। ৪২টি আনফোর্সড এরর এবং ডাবল ফল্ট ২টি। উইনারের সংখ্যা ৫৪টি এবং এইস করেছেন ১১টি।
বিপরীতে গ্রেট ব্রিটেনের অ্যান্ডি মারে আনফোর্সড এরর করেছেন ৩৬টি এবং ডাবল ফল্ট করেছেন ৪টি। উইনারের সংখ্যা ২৯টি এবং এইস করেছেন ১০টি।

রজার ফেদেরার ২০০৯ সালের ফ্রেঞ্চ ওপেন জিতে ছুঁয়েছিলেন সাবেক টেনিস তারকা পিট সাম্পাসের গড়া ১৪টি গ্র্যান্ডস্ল্যাম জেতার রেকর্ড। এরপর উইম্বলডন জিতে নিয়ে পিট সাম্প্রাসকে পেছনে ফেলেন। এরপর ইউএস ওপেনের ফাইনালে হেরে যান হুয়ান মার্টিন দেল পোত্রোর কাছে। এরপর আজ ২০১০ সালের প্রথম গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট জিতলেন তিনি। তাঁর সর্বমোট ১৬ টি গ্র্যান্ডস্ল্যামের মাঝে ৪টি অষ্ট্রেলিয়ান ওপেন। ১টি ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডন ৬টি। সেই সাথে ইউএস ওপেন জয় করেছেন ৫টি।

আজকের জয় দিয়ে ফেদেরার অনেককিছুই করলেন। বাবা হওয়ার পর জিতলেন গ্র্যান্ডস্ল্যাম। যেটা নিয়ে অনেকেরই সন্দেহ ছিলো। কিন্তু তিনি আজ অনেকেরই ভুল ধারণা ভেঙে দিলেন। তাঁর টেনিস যে আগের মতই আছে, সেটা তিনি আজ আবার প্রমাণ করলেন।
একইসাথে তিনি ঢুকে পড়লেন কমপক্ষে ৪বার অষ্ট্রেলিয়ান ওপেন জয় করা গ্রেটদের তালিকার মাঝেও। এছাড়া আরও কিছু খুঁটিনাটি বিষয় তো রয়েছেই। :D:D



অন্যদিকে গতকাল মেয়েদের এককের ফাইনালে ইউএসএ'র সেরেনা উইলিয়ামস ৬-৪, ৩-৬, ৬-২ ব্যবধানে বেলজিয়ামের জাষ্টিন হেনিনকে হারিয়ে তাঁর অষ্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রেখেছেন। গত বছরও সেরেনা উইলিয়াম অষ্ট্রেলিয়ান ওপেন জয় করেন।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০৮
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×