somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উইন্ডোজ লাইভ মেসেঞ্জার ২০০৯ - অফলাইন ইনষ্টলার। B-)B-)

০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





বর্তমানে মানুষজন উইন্ডোজের লাইভ মেসেঞ্জারটি ব্যবহার করা একপ্রকার ছেড়েই দিয়েছে। কারণও রয়েছে অনেক।


এখন প্রায় সবাই একের ভেতর অধিক টাইপ থার্ডপার্টি সফটওয়্যার পছন্দ করে থাকেন। এটাই স্বাভাবিক।
তারপরও ইয়াহু! মেসেঞ্জারের মত করে যেমন থার্ডপার্টি সফটওয়্যারগুলো ব্যবহার করা যায় না, ঠিক তেমনিভাবে উইন্ডোজ লাইভ মেসেঞ্জারেও অনেক সুবিধা রয়েছে।

ইয়াহু! মেসেঞ্জার এবং উইন্ডোজ লাইভ মেসেঞ্জার ইনষ্টল করতে গেলে আমরা যারা আছি, যাদের ইন্টারনেট কানেকশন স্লো, তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। একবার যদি উইন্ডোজ ইনষ্টল করা হয়, তবেই হয়েছে। সব যাবে। ইয়াহু! এবং লাইভ মেসেঞ্জার ইনষ্টল করতে গেলে সাধারণতঃ ওয়েব ইনষ্টলারের মাধ্যমে ইনষ্টল করা হয়। মানে, আপনি সবকিছু ঠিকঠাক করে দেবেন। এরপর দীর্ঘ সময় ধরে মেসেঞ্জার নিজে নিজে ডাউনলোড হবে। এরপর ইনষ্টল হবে। ইয়াহু!র ক্ষেত্রে ডাউনলোড হয় ২১ মেগাবাইট। এবং লাইভ মেসেঞ্জারের ক্ষেত্রে শুধুমাত্র মেসেঞ্জার ডাউনলোড করতে দিলে হয় ৬৮ মেগাবাইট! :-/ অবস্থা তাহলে বলাই বাহুল্য?

আমি যদি উইন্ডোজ ইনষ্টল করি, তবে আমার লাইভ মেসেঞ্জার কি হবে? ইয়াহু! না হয় ম্যানেজ করে নেওয়া গেলো। কিন্তু লাইভ মেসেঞ্জার ডাউনলোড হয়ে ইনষ্টল হতে কত সময় লাগবে? :-/

ইয়াহু! মেসেঞ্জারের অফলাইন ইনষ্টলার কোথা থেকে ডাউনলোড করতে হয়, সেটা অনেকেই জানেন। অনেক সাইট আছে। আমি এটা ডাউনলোড করে থাকি Filehippo.com থেকে। অনেকে আবার অন্যান্য আরও সাইট থেকেও ডাউনলোড করে থাকেন। তবে লাইভ মেসেঞ্জারটি পাওয়া খুব কষ্টজনক। এটির অফলাইন ইনষ্টলার(এটাকে ষ্ট্যান্ডঅ্যালোন ইনষ্টলারও বলা হয়) পাওয়া খুবই কঠিন। অনেক সাইটে খুঁজেও পাওয়া যায় না।

কথায় বলে না, মানুষ ঠেকায় পড়ে শিখে? আমার অবস্থাও হয়েছে সেরকমই। আগে নেটের স্পীড মোটামুটি ভালোই ছিলো। পরে অবস্থার অনেক অবনতি হয়েছে। কাজেই বাধ্য হয়ে জীবনে ৪র্থবারের মত লাইভ মেসেঞ্জারের অফলাইন ইনষ্টলার খুঁজতে শুরু করলাম। সেদিন ধনুকভাঙা পণ করেছিলাম। গুগল দিয়ে শুরু করবো। যতগুলো রেজাল্ট আসবে, সবগুলোই দেখবো। কোনটাই বাদ দিবো না। পেলামও অনেকগুলো। সময়ও ব্যয় হলো অনেক। কয়েকটা ডাউনলোড করে ইনষ্টলও করলাম। কিন্তু সব ভুয়া! কিছুই হয় না। :(( :(( এক সময় মনে হলো, এর চাইতে ওয়েব ইনষ্টলার দিয়ে ইনষ্টল করতে দিলেও হয়তো হয়ে যেতো।

অনেক পরে, খুব সম্ভবতঃ সার্চ রেজাল্টের ১৯ নং পেজে পেলাম একটা। দেখেই চমকে উঠলাম! আরেহ! আমি তো এটাই খুঁজছি। তারপরও ভয়ে ভয়ে ডাউনলোড করলাম। ফাইলের সাইজ ১৩৪ মেগাবাইট। ডাউনলোড করে ইনষ্টল করলাম। দেখি, সবই ঠিক আছে! :D:D:D:D খুঊঊঊব ভালো লাগলো। ভয়ের আর কিছুই রইলো না।

এই ১৩৪ মেগাবাইটে কি কি রয়েছে, সেটা নিয়ে নিশ্চয়ই মনে প্রশ্ন আসতে পারে?



এটাতে রয়েছে, ওয়েব ইনষ্টলার দিয়ে ইনষ্টল করতে গেলে যেসকল জিনিস দেখিয়ে আপনাকে সিলেক্ট করতে বলে, সেসকল জিনিস। যেমন, মেসেঞ্জার, মেইল, মুভি মেকার, টুলবার, রাইটার, ফ্যামিলি সেফটি এবং মাইক্রোসফট অফিস লাইভ অ্যাড-অন। সবগুলোই এই প্যাকে রয়েছে। মূল কথা, এটি অরিজিনাল জিনিসটাই। শুধু অফলাইন ইনষ্টলার। এই আরকি!

ডাউনলোড করতে চাইলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।
Windows Live Messenger 2009 standalone offline installer + Other Windows Live apps


আশা করি, আপনাদের কাজে লাগবে। :) :) :)

সবাই ভালো থাকুন, সুখে থাকুন। :)
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×