গানটা লিখব লিখব ভাবছিলাম ,
ভাবতে ভাবতেই সময় চলে যাচ্ছে , লেখা হচ্ছে না ।
-গানের লিরিক্সটা ভেবেছিলাম দেশ নিয়ে লিখব , কিন্তু সে গান তো আর অনন্তকাল ধরে গাইতে দেয়া যাবে না , তার উপর একেকবার একেক রকম সুর , কখনো সমতল , কখনো বন্ধুর , এ গান হয়তো লালন দাদু ধুঁয়া উড়াতে উড়াতে মুহূর্তেই বানিয়ে ফেলত , কিন্তু আমি তো খুব বেশি আম , আমার দ্বারা ওগুলো হবে না ।
-তারপর ভাবলাম , ভিক্ষুকদের নিয়ে লিখব , কিন্তু গান লিখতে গিয়ে বার বারই মনে হতে লাগল এ সুরে গান গেলে গায়কের ইনকাম ভালোই হবে , কিন্তু তা গায়ক হিসেবে সম্ভবত না । এই সুরটা ওরা বুকিং দিয়ে রেখেছে । ভিক্ষাসঙ্গীত এর নিজস্ব সম্পদে অনধিকার চর্চা করলে শ্রোতারা আমায় ছাড়বে না । এটা ইনারা ছাড়া আর কেউ পারবে না ।
-অতঃপর প্রেমিকাকে নিয়ে লিখব ভাবতে চেষ্টা করতে চেয়েছিলাম বটে কিন্তু প্রেমিকা বস্তুটা আসলে কেমন , হয়তো কৃষ্ণকালুই বুঝতে পেরেছিল ।
বাই দা ওয়ে , আমি শ্যামলা ।
-মা বাবাকে নিয়েও লেখার চেষ্টা করেছি । উপলব্ধি করলাম , এখনো সে বয়সে পৌঁছয়ই নি যে বয়সে , আবেগ ভুলে গিয়ে , সব কিছুর উপর থেকে বাবা মা এর স্বার্থ, ত্যাগ, ভালোবাসা লিপিবদ্ধ করতে পারব ।
"মাত্র আমি উনিশ কি কুঁড়ি ,
বুঝব কেমনে কি বিষ আছে,
লুকিয়ে রাখে এই বুড়া-বুড়ি ?"
-নিজেকে নিয়ে লিখব , এবার হয়তো হিলে হবে । নাহ , সত্যিই , আজও বুঝতে সক্ষম হই নি , কিরকম আমি ? কিসের সাথে তুলনা করবো নিজেকে ?
অক্ষম ? কিন্তু লিখতে পারি ।
সক্ষম ? কিন্তু কি পারি ?
কাজের কাজ সত্যিই কিছু পারি না । আবার নিজেকে অকাজের বলতেও ভালো লাগে না । তার চেয়ে ভালো নিজেকে নিয়ে অন্য কাউকেই লিখতে দেই ।
এতো গেল লিরিক্সের ক্যাঁচাল । ক্যাঁচাল মূলত এটাই ।
তা আমি যা নিয়েই লিখবো ভাবি , মনের মাঝে শুধু একটাই সূর বাজিছে ,
ইহাকে না পারি দিতে কোন বাস্তব রূপ ।
কোন যন্ত্র থেকে যে এ সুর আসে তা অন্তর্যামীই জানেন ।
তবে সূরটা শুরুতে বেশ ক্ষীণ , মিহি করে আসে , যেদিক দিয়ে আসে আর যেদিক দিয়ে যায় , মনে হয় পুড়িয়ে ফেলে এই চিকন সূর । ব্যথা হয় ভীষণ । আমারই কি শুধু এমন হয় ?
[হুম , সব কিছুর উপর থেকে লিরিক্সের প্রতিটা ধাপ ভেবে দেখবেন । কল্পনা করে দেখবেন , হয়তো সে বিষাদময় সূর আপনাদের মনেও বাজবে ।
(ইহা একজন বাংলাদেশীর বক্তব্য) ]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





