…………
শূণ্য হাত জল শূন্য
----------------
আমার এ শূণ্য হাত, একদিন……
ধরেছিল কারো হাত নিয়ে অপার বিষ্ময়,
জেগে জেগে কতরাত শুভ্র পাতার প'রে,
আচঁড়ে আচঁড়ে………
একেঁ ছিল কিছু ছবি, লিখেছিল কিছু কথা
এনেছিল কারো চোখে জল,
মৃদুস্পর্শে ছুয়েঁছিল বাষ্পিত যত ব্যথা অনর্গল;
আমার এ শূণ্য হাত, একদিন……
কেঁপেছিল কারো বিদায়ের ক্ষণে,
মুছে ছিল নিজ আঁখি কোনে জল, জ্বেলেছিল
বুক মাঝে দহন অনল,
আমার এ শূণ্য হাত, একদিন……… কোন একদিন,
লিখেছিল ভুল চিঠি,ভুল নামে, ভুল খামে
ভুল ঠিকানায়,
মেলেছিল করতল ক্ষমাহীন রিক্ততায়;
তবু হায়,
নয় কোন পূর্ণতায়,
শূণ্য এ হাত ভরে আছে ক্লান্তিহীন শূণ্যতায়।
(বইমেলা ২০১৫, বাউণ্ডুলে কবি আর তার খাতা , প্রথম খণ্ড ; প্রকাশিত)
একটি মোটামুটি পাঠকপ্রিয় কবিতা।
আপনাদের জন্য পোষ্ট করলাম।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




