somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টি আর বাবা

২৭ শে আগস্ট, ২০১০ সকাল ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছুটির দিনের অলস দুপুর। দখিনের খোলা জানালার পাশে বসে একটা উপন্যাস পড়ছি। হঠাৎ চোখ চলে গেল বাইরে, আকাশের দিকে। বেশ মেঘ করেছে আকাশে। এখন একটা ঝুম বৃষ্টি হলে মন্দ হতো না। বৃষ্টির কথা বললেই আমি নস্টালজিক হয়ে পড়ি। ফিরে যাই আমার ছোটবেলায়।
আমার গ্রামের বাড়িটা একতলা। বাড়ির সামনে একটুখানি উঠান। ছোট ছোট সবুজ ঘাস ছিল উঠানে। উঠানের চারধার দিয়ে বিভিন্ন রকমের গাছ ছিল। একটি বেশ বড়সড় কদমগাছ ছিল। বৃষ্টি এসে যখন কদমগাছটাকে ভিজিয়ে দিত, তখন কী সুন্দর লাগত দেখতে, বলে বোঝানো যাবে না।
সেদিনও আকাশে খুব মেঘ ছিল। কয়েকটা কাক উড়ে যাচ্ছিল কা কা করতে করতে, সন্ধ্যা হয়নি তখনো। সূর্যের আলো ঢাকা পড়েছে কালো মেঘের আড়ালে। চারদিকে কেমন জানি আবছা অন্ধকার নেমে এল। একটু থমথমে আবহাওয়া। আমি আর আমার ছোট ভাই বারান্দায় মায়ের কাছে বসে আছি। মা কাঁথা সেলাই করছেন, নকশিকাঁথা। বাবাও আজ বেশ তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন।
হঠাৎ চারদিক আলো করে বিদ্যুৎ চমকাল। আমি ভাইয়ের কানে আঙুল দিয়ে রাখলাম।
বেচারা ছোট মানুষ। ভয় পাবে। তার একটু পরই খুব জোরে বাজ পড়ল। এরপর ঝর ঝর করে বৃষ্টি পড়া আরম্ভ হলো। আমাদের উঠানের সবুজ ঘাসের ওপর বৃষ্টি পড়ছে, হলদে কদমফুলের গায়ে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে আমাদের বারান্দায়। হঠাৎ বাবা এসে বললেন, ‘চল্, বৃষ্টিতে ভিজি।’ মা তো রেগেমেগে আগুন। কারণ, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে। কিন্তু কে শোনে কার কথা। আমি আর বাবা নেমে গেলাম উঠানে। বৃষ্টির মোহনীয় শীতল স্পর্শে আমি চমকে উঠলাম। বাবার দিকে চোখ পড়তেই দেখি, বাবা হাত দুই পাশে ছড়িয়ে আকাশের দিকে মুখ তুলে বৃষ্টিতে ভিজছেন। সেদিনের মতো যুবক হতে বাবাকে কখনো দেখিনি আমি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×