somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিরহব্যাথা (রক্তাক্ত হৃদয়ের কান্না আমার)

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদায় বেলায় তোমার সেই কান্নার আওয়াজ আজ ও হঠাৎ আমার কানে পৌঁছায়। কষ্ট গুলো হাজার চেষ্টায় ভুলে গেলে ও ফিরেই আসে। শুধু তুমি ফিরে আসো নি, পৃথিবীর সব অভিমান তোমার/আমার সত্য প্রেমকে ভুলিয়ে দিয়েছে। ভালোবাসার দাম টাকায় কেনা হয়ে গেছে, সব অনুভূতি গুলো মলিন হয়ে শুকিয়ে গেছে চিরতরে। লাল-নীল সংসার আর পাতাই হলোনা, দূরত্ব বেড়ে বেড়ে সীমাহীন গন্তব্য এখন। হৃদয়ে হয়তো একটু জায়গায় কষ্ট করে জিইয়ে আছে সামান্য কিছু স্মৃতি। বাকি সবই অতীত হয়ে গেছে, তুমি অতীত, তোমার ভালোবাসা অতীত, তোমার আবেগ, তোমার পাগলাটে ভালোবাসা ও আজ অতীত। শুধু আমরা এখন ও পৃথিবীতে বর্তমান। মাঝে মাঝে চোখ বন্ধ করলে ঝাপসা কিছু বিস্মৃতি ভেসে উঠে, শেষ স্মৃতি গুলোতো রক্তাক্ত, তাই হয়তো ও গুলো ঘৃনার। যুগ পার হয়ে গেছে, কিন্তু প্রথম দেখায় প্রমে পড়ার সময়টা এখন ও মনে আছে, সে কি ভালোলাগা তা বুঝানোর বা বুঝবার সাধ্য কার? মানুষের মন কি দিয়ে তৈরি আল্লাই জানেন, যেখানে একদিন তোমার আমার ভালোবাসার লীলাখেলা চলতো সেখানে এখন কার ও জন্য কার ও জায়গা নেই। নিয়মই হয়তো এমন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাঝের সময়টা শুধু দিন-রাতের পালাবদলে পার করার জন্যই জীবন। কতো অভিযোগ, কতো অভিমান, কতো রাগ, কতো ঝগড়া, কতো ভালোবাসাই না ছিল, ফুরিয়ে যাওয়ার জন্যই এগুলোর সৃষ্টি হয় হয়তো। সব ফুরিয়ে গেছে, বেঁচে আছি বেঁচে থাকার তাগিদে। হয়তো আবার ও কোন মায়া, কোন প্রেম, ভালোবাসা জন্মই নিবে সময়ের ব্যবধানে, প্রকৃতির কি কঠিন নিয়ম। চাইলে ও থাকতে দিবেনা একদিন পৃথিবীতে, বিদায় জানাতে হবেই। জানিনা বিদায়ের পর ও আত্মায় অনুভূতি গুলো থেকে যাবে কিনা, সব কিছু ভুলে আবার নতুন আত্মায় যাত্রা শুরু হবে হয়তো। কি নিয়মের শৃংখল, পরমাত্মার সাথে দেখা মিলার পর হয়তো নতুন নিয়ম শুরু হবে। তোমার আমার বসবাস এই পৃথিবীতেই শেষ হয়ে যাবে হয়তো। যদি ও অনেক আগেই শেষ তবু ও আমার মতো দূর্বল চিত্তের মানুষ গুলো অনেক কিছুই শেষ করতে পারেনা। বেঁচে থাকবে ভালোবাসা, বেঁচে থাকবে ঐ হারানো অতীতের সুখের/দুঃখের এক সাথে পথ চলার স্মৃতি। সব কিছু ছেড়ে চলে যেতেই হবে, শুধু শুধু মাঝ পথের নোংড়া স্মৃতি গুলো ঘৃনায় তোমাকে মনে করাবে। ভালোবাসায় হয়তো বিদায় জানানো যেতো, কপালের লিখনে উল্টো হয়ে গেছে এসব। তোমায় আর ভালোবাসিনা, তোমাকে তো ভালোবাসা বিলীন করে দিয়েই দিয়েছি। আমার কাছে না হয় কিছু থেকেই গেলো। সব কিছু ছুড়ে ফেলে দিতে নেই, কিছু কিছু কষ্ট জীবনভর বাঁচিয়ে রাখতে হয়, সুখের সময়ে মনে পড়ার জন্য। দিন বদলে গেছে, সবাই বদলে গেছে, শুধু অতীত গুলো বদলায়নি। পিছনে ফিরে যাবার সুযোগ নেই, ভালোবাসা থাক তাই কল্পনাতেই চুপ। রঙ্গিন মন, রঙ্গিন জীবন, আবার হয়তো কেউ এসে উল্টে দিবে সব। নতুন করে ভালোবাসা শিখাবে না হয় কষ্টের সময় সামনে আসবে। যে ভাবেই হোক, সময় পার হয়েই যাবে। মৃত্যু একদিন কড়া নাড়বে দরজায়, ভুল শুধরানোর সুযোগ ও নেই, তাই ক্ষমা করে দিও আমার ভালোবাসাকে। বিদায়তো অনেক আগেই হয়ে গেছে, জীবন থেকে বিদায় নেয়ার পালায় অপেক্ষায় থাকবো। স্মৃতি গুলো কোন কোন সময় কোন নির্জন প্রান্তরে বসে মনে করে হাসবো না হয় কাঁদবো। জীবন হয়তো এমনই, এটাই হয়তো জীবন।

© অনেকের বাস্তব জীবনের সাথে এগুলো মিলে যেতেই পারে। এগুলো আমার কল্পনা প্রসূত অচেতন স্বপ্ন। বাস্তবতা এমনই, বাস্তবতা মেনে নিতে বাধ্য সবাই।
কার ও জীবনের সাথে মিলে গেলে এটা কাকতালীয়।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×