somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহরে নয় গ্রামে চলুন

০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বলতে পারবনা আমার গ্রামে আসলে দূর পাহাড়ের সৌন্দয উপভোগ করতে পারবেন,পাহাড়ের ঝণার জল দেখে চক্ষু শীতল করতে পারবেন।এতটুকু বলা যাবে, এখানে যেদিকে দৃষ্টি যাবে সবুজ আর সবুজ দেখবেন,ছবির মতো সাজানো গোছানো এক প্রান্তর দেখবেন।দূরে পাহাড়ের চূড়ার সঙ্গে মেঘের মিতালী দেখার সুযোগ পাবেন না তবে শহুরে-একঘেয়ে-যান্ত্রিক জীবন থেকে ক্ষণিকের জন্যে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারবেন।নৈসগিক পরিবেশ মুহুতে ভুলিয়ে দেবে যান্ত্রিক জীবনের ক্লান্তি।

আমার গ্রামটা সবুজ শ্যামল,ছায়া ঢাকা,পাখি ঢাকা,শান্ত ও নিরিবিলি পরিবেশ।এখানে পথিকের হাঁটার ক্লান্তি দূর হতে পারে ঘাসের সবুজ গালিচার পরশে।যেন কল্পনার চিত্রগুলো রংতুলিতে ফুঁটিয়ে তোলা।এখানকার খোলামেলা জায়গায় বসে আকাশ কিংবা চাঁদ দেখা যায়,নিমল বাতাসে প্রাণ জুড়ানো যায়। কমক্লান্ত নগর জীবন এবং কোলাহল ছেড়ে বাড়ি যেয়ে রাতের বেলা চাঁদনী দেখা আর বাড়ির উঠানে বসে গল্প করার আনন্দদায়ক অনুভূতিটা অন্যরকম।

কমব্যাস্ত জীবনে বিনোদন জরুরী। আর তার জন্যে যে আকষণীয় কোন পযটনস্পটে যেতে হবে এমনটা জরুরী নয়।মনের খোরাক জোগাড় করতে ভ্রমণ পিপাসু মানুষের নিকট সবুজের সমারোহ মনোমুগ্ধকর হবে নি:সন্দেহে।সেক্ষেত্রে সবুজ প্রকৃতিকে নিবিড়ভাবে উপভোগ করতে গ্রামের সবুজে ঘেরা জায়গা নানাদিক থেকে আকষনীয়।

আমার শৈশব কেটেছে টাংগাইলের সখিপুর থানার হাতীবান্দা গ্রামে।রাতে জমজমাট পুথি পড়ার আসর বসত।যা ছিল অনেক বেশি আনন্দময় ও উত্তেজনাপূণ। তখনকার দিনে মুখে ক্লান্তির কোন ছাপ ছিলনা,কোন পিছুটান ছিল না। বষাকালে পানির ধারে বসে ক্ষণিকের জন্যে মুগ্ধ হওয়া কি ভুলা যায়? মনের ক্ষুদ্রতা দূর করে নিজেকে প্রকৃতির বিশালতার মাঝে কত হারায়ে ফেলেছি কামালিয়া চালায়।তখন মনের যেমনটি ইচ্ছে করা যেত,একটি সাজানো গুছানো জীবন ছিল।

আমার কাছে গজারি গাছের ছাউনিতে ঢাকা কালো পিচ ঢালা পথ খুব ভাল লাগে।গাড়িতে বসে বাহিরে দেখি। চারদিকে সবুজ ছাড়া কিছুই চোখে পড়েনা।নীরবতায় আচ্ছাদিত স্থানটির পরিবেশ দেয় অনাবিল আনন্দ। শুধু আমি কেন-সবুজের মাঝে হারিয়ে যেতে কে না চায়? সবসময় মানুষের সমাগম,কোলাহল ভাল লাগে না। প্রকৃতির কাছে নিরবে নিজনে সময় কাটাতে পারার মজাটা আলাদা।

ছোটবেলায় বালিয়াটায় নানুর বাড়িতে বেড়াতে যেতাম।মৃদু ঢেউয়ে ভেসে চলতো নৌকা।নগর জীবনে আমরা বিভিন্ন দশনীয় ও মনোরম স্থানে শিশুদের সঙ্গে ছবি তোলার জন্য পোজ দেয়।অথচ আমাদের শৈশবটা ছিল যেন কল্পনার বাস্তব রুপায়ন।গ্রামীণ নয়ন জুড়ানো আর মন ভুলানো দৃশ্য ও মানুষের হৃদ্যতা-সরলতা-আন্তরিকতা প্রমাণ করে এটি বেড়ানোর উপযুক্ত জায়গা।দেশের মাটি ও মানুষকে জানতে-বুঝতে হলে গ্রামের কাছে যেতে হবে।

গ্রামের হাটগুলো ছিল জমজমাট।আজও মন যতটা না হারিয়ে যেতে চায় দূর পাহাড় বা সাগরের কাছে তার চেয়েও বেশি হারিয়ে যেতে চায় আমার স্মৃতিমাখা গ্রামের কাছে। ভ্রমণ পিপাসুদের মন জয় করে নিতে পারে চারদিকে ঘন সবুজে বেষ্টিত আমার গ্রাম। যেন সুন্দরের এক উজ্জল উপমা। শখের বশে তৈরি সে বাহারি ফুলের বাগান আজ আর নেই। শহরে প্রাকৃতিক সৌন্দযের সাথে শৈল্পিক ছোঁয়ার যে রুপ দেখা যায় গ্রামে তা ভিন্ন প্রকৃতির। ছায়াঘেরা অপরুপ পরিবেশ আর সমতল ধান ক্ষেত সুন্দর সুউচ্চ পাহাড়ের সৌন্দযের চেয়ে কোন অংশে কম নয়।

আমার কাছে অত্যন্ত প্রিয় স্থান আমার গ্রাম।ভ্রমণপিপাসুদের মন জয় কতটুকু করতে পারবে জানিনা,তবে এখানকার নৈসগিক পরিবেশ ভুলিয়ে দেয় আমার যান্ত্রিক জীবনের ক্লান্তি।আব্বু আম্মুর সাথে কাটানো ছুটির দিনগুলো এবয়সেও হয় আনন্দময় ও উত্তেজনাপূণ।এটা ঠিক যে, অবসর পেলে অনেকে তার ছোট্ট গাঁয়ে ছুটে যাবে না কিন্তু আমি প্রকৃতি ভালবাসি আমার জন্যে এটা স্বগরাজ্য।

নদীর তীর ঘেষে হাটতে থাকা,পুকুরে মাছ ধরা,দুরন্ত কচিকাচাদের সাঁতার কাটা,অপরুপ প্রাকৃতিক সৌন্দযমন্ডিত গ্রামীণ পরিবেশের সুনিবিড় ছোঁয়ার অনুভূতি সত্যি খুব চমৎকার।শহরে পাকগুলোতে শিশুদের মনোরঞ্জনের জন্যে রাখা বিভিন্ন খেলনা সামগ্রী আছে,যেখানে ভুলে যায় সবাই বয়সের ব্যবধান,বৃদ্ধ কিশোর এক হয়ে যায়।

নিরিবিলি পরিবেশে অবকাশ যাপনের অনেক উপযুক্ত জায়গা আছে। রাঙ্গামাটিতে পাহাড়ের গা বেয়ে আকাঁবাকাঁ একটি সিঁড়ি উঠে গেছে একেবারে চূড়ায়,বান্দরবনে আকাশ ছোঁয়া সব পাহাড় যেন ছবির মতো, কক্সবাজারে বিনোদনের জন্যে যা দরকার সবই পায় বিনোদন প্রেমীরা। আমি সেসবের কথা না বলে বলছি আমার গ্রামের কথা যেখানে পশুপাখি দেখা যাবে কাছ থেকে,গাছের সারি যেন ছায়া ঢাকা এক স্বপ্নপূরী তৈরি করেছে। লেখা পড়ে বিশ্বাস না হলে বেড়াতে আসুন আমার গ্রামে দেখবেন আমি কতটা সত্য বলেছি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×