somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় নির্বাচনী সংঘর্ষে নারীসহ গুলিবিদ্ধ ৮

১২ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাগেরহাট জেলার মোল্লাহাটে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলিতে উভয়পক্ষের নারীসহ ৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে আটজন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার সকালে মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের উদয়পুর গ্রামের ইউপি সদস্য কামরুল ও আস্তাইল গ্রামের ইউপি সদস্য মকুর সমর্থকদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত কয়েকজন হলেন- সফিকুল ইসলাম (২৫), ফারুক মোল্লা (৫০), মরিয়ম বেগম (৪০), রবিউল মোল্লা (৪০), সফিক মোল্লা (২৬), আরমান শরীফ (৩২), সাহেদ শরীফ (৬৫), মাহাবুব (৩২), সাদ্দাম (২৮), মিরাজ (৩২), আকবর হোসেন (৩০), এমদাদ মোল্লা (৪০), মিরাজ মোল্লা (৪৫), হাফসি বেগম (৩০), আকরাম শেখ (২০), আজাদ মোল্লা (৩২), ইলাহি বিশ্বাস (৩৮), আবুল কালাম আজাদ (৫২), বাবর মোল্লা (২৮), নান্নু মোল্লা (২৮), জালাল মোল্লা (২০), সুখ মিয়া (২৭), নাদের মোল্লা (৩০), মিরাজ শেখ (৩৬), আবু সিদ্দিক (২৫), জামাল শরীফ (৩৫), মিন্টু মুন্সি (৩৫), আব্দুল গাজী (১৬), জাকারিয়া (২৮), টুকু শরীফ (৪৬), লিয়াকত শরীফ (৩৮), সুরমান খান (৫৮) ও আবজাল মোল্লা (৪৭)।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম বলেন, ‘মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের উদয়পুর গ্রামের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ও আস্তাইল গ্রামের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মুকুর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে পুরানো বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে প্রতিপক্ষ কামরুল মোল্লার চাচাতো ভাই রইস মোল্লা খুলনা থেকে একটি মেয়েকে উদয়পুর গ্রামে নিয়ে আসলে মুকুর লোকজন তা ঠিক পেয়ে তাদের হাতে নাতে ধরে ফেলে।

পরে মুকুর লোকজন মেয়েটিকে পুলিশে দেয়ার কথা বললে ইউপি সদস্য কামরুল ও মুকুর সমর্থকরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। কোনো এক পক্ষের শর্টগানের ছোড়া ছররা গুলিতে অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন।

আহতদের উদ্ধার করে স্থানীয় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলেছে। খুলনা থেকে আসা মেয়েটিকে উদ্ধার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সংঘর্ষ ও গুলিতে রক্তাক্ত জখম অন্তত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মাথায়, বুকে ও পিঠে ছররা গুলিবিদ্ধ হয়ে রয়েছে। গুলিবিদ্ধ আটজনসহ ১৩ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলামেইল২৪ডটকম/এমএস
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×