সারারাত আমরা জেগেছিলাম স্বপ্নের লহরীতে
সারারাত আমাদের অপ্রকাশিত কামনা উন্মুক্ত করেছি।
তন্দ্রাকরাত দিয়ে নিজেদের দুইভাগ করেছি প্রবল সংহারে;
যেন পরমকসাই আমাদের হুকে টাঙ্গিয়ে দিয়েছিলেন।
আমাদের ফালি ফালি ভাবনাগুলো জেল্লাধার ছিল।
এত মসৃণ পাথরে জন্ম নেয় কিভাবে বলো- তীক্ষ্ণ আনজির গাছ?
আমরা ঘুমে ছিলাম সারারাত আমাদের ঘুমের ভিতর-
একটি শোলমাছই সারারাত মহাকাশে পাঠিয়েছি।
শোলমাছ আর রক্তিমগহ্বর নিয়েই জেগেছিলাম আমরা সারারাত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



