আমি ক্লাস পলায়ন সেই দুপুরের কথা বলি;
আমাদের মাচানে তোমাদের ঘুম,
তোমার চোখে অন্ধকারের সূর্যফুল-
বলেই যে পাখি পালক খুঁটে নিজেকে প্রস্তুত করে
তাকে আমি বলি পোড়া চিহ্ন।
এমন চিহ্নের কয়টা প্রকোষ্ঠ রয়েছে গভীরে?
শুধু উপরেই বলি আমরা রাজহংস- মানবতাবাদী।
কিন্তু আমরা সেই নিয়মনিষ্ঠ প্রফেসর-
সেই বিগ প্রফেসর;
যার আছে কিছু একচোখা নীতি।
এক মিনিট লেইট হলেই শুধু ছাত্রদের বলে-
'যাও বেগুন চাষ করো; বেগুনের অনেক ক্রেতা।'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



