somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আনজির
আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্

কোট সংস্কার আন্দোলন নেতাদের উপর হামলার ঘটনায় নিন্দা জানানোর ভাষা নেই

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা গণতান্ত্রিক দেশে কি কথা বলার অধিকার নেই? দাবী জানানোর অধিকার নেই?
কথা বল্লেই মার খেতে হবে? দাবী করলেই মার খেতে হবে?
আমরা কি সামন্তযুগে বাস করছি?

একটা দেশ- আমাদের বাংলাদেশ অনেক প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে সামনে এগিয়ে যাচ্ছে শুধু জনগণের বাচাঁর একান্ত-একাগ্র ইচ্ছার উপর ভর করে। মানুষ বাচঁতে চায়। মানুষ প্রিয়জনদের নিয়ে বাচঁতে চায়। শত অপরাধ, দূর্নীতি, অভাবগ্রস্থতার মধ্যেও মানুষ বাচঁতে চায়। যে ছেলেটা প্রাণের তোয়াক্কা না করে ভূমধ্যসাগর পারি দিয়ে ইউরোপে অভিবাসি হচ্ছে শুধু প্রিয়জনদের কথা চিন্তা করে এবং অবৈধ অভিবাসী হয়ে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে- তার পাঠানোর টাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। যে ছেলেটা মাস্টার্স পাস করে সারাদিন সেল্সম্যানের কাজ করে মাস শেষে ১৫ হাজার টাকা পাচ্ছে - ঐ টাকায়ই তার বাবা-মা, পরিবার খেয়ে পড়ে বেচেঁ আছে। এই কাজের ব্যবস্থা মানুষ ব্যক্তি চেষ্টায় করছে। আর এ কারণেই দেশ এগিয়ে যাচ্ছে।

যে ছেলেট দেশের বিশ্ববিদ্যালয়ে পড়ছে- বেশিরভাগেরই বাবা-মা চেয়ে থাকে কখন তার ছেলে পাশ করে বের হয়ে একটা চাকরি করে পরিবারের হাল ধরবে। এ জন্য তাঁরা জমি বিক্রি করতে্ও পিছপা হন না। তাঁদের স্বপ্ন থাকে তাঁদের ছেলে একটা সরকারী চাকরি করবে।

এই সরকারী চাকরি পেতে গেলে যে কি পরিমাণ পরিশ্রম করতে হয় সেটা শুধু যারা করে তারাই জানে। খেয়ে- না খেয়ে পড়ার টেবিলে বসে থাকে। জীবনের সেরা সময় চলে যায় পড়ার টেবিলে। তবুও চাকরি জোটে না। কারণ এত এত চাকরি প্রত্যাশিদের মধ্যে থেকে লটারিতে তার নাম ওঠে না। হ্যাঁ, সরকারী চাকরি এখন লটারী- চাকরি এখন লটারী তাদের কাছেই- যাদের কোন কোটা নেই, যাদের কোন লিংক নেই, যাদের কোন টাকা নেই!

আজ এত এত বেকারের দেশে ৫৬ ভাগ কোটা শুধু অমানবিক।

যারা আজ আক্রান্ত হয়েছেন- তাদের পরিবার কী করছে , তাদের বাবা-মা , ভাইবোন কোন পরিস্থিতি সাফার করছে এই ব্যপারটা কি ভেবেছে যারা আক্রমণ করেছে। আমরা সবাই বাবা-মায়ের সন্তান। আমরা সবাই মানুষ। আপনারও পরিবার আছে - তাদেরও আছে। মানবিক হোন। মানুষের কষ্টটা বুঝুন।

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন।

তারা এখন প্রজ্ঞাপন চায়।

প্রজ্ঞাপন কখন হবে, কিভাবে হবে তার একটি পরিস্কার ধারণা দিলেই তো সবাই সংশয় থেকে মুক্তি পেতো।

আজ এই হামলার পর সবাই আতংকগ্রস্ত। কোন জায়গায় জানি দেখেছিলাম- কোন সিনেমায় মনে হয়: ভিলেন বলছে “মারতে হবে , ভয় দেখাতে হবে! এটাই আমাদের পুঁজি।”

আন্দোলনকারীদের কেন মারতে হবে? এটা তো গণতান্ত্রিক দেশ- বঙ্গবন্ধুর দেশ। এখানেতো কথা বলার অধিকার আছে- এখানে তো ন্যায্য দাবী করার অধিকার আছে!
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর অমর কবিতায় বলেছিলেন “ কেউ যদি ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি সে হয় তাঁর ন্যায্য কথা আমরা মেনে নেবো।”
এই ছিলো তাঁর নীতি- এমনকি শত্রুর প্রতিও।
আমি তাঁর আদর্শ মেনে চলি।

আমি আতংকগ্রস্থ নই- লজ্জা লাগে! বড় লজ্জা লাগে।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:০১
১৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×