যত যাই হোক স্বীকার করতেই হবে জামায়াতে ইসলামীর মাথার জোর!
এপর্যায়ে এসে স্বীকার করতেই হবে তারা সঠিক সময়ে সঠিক চালটিই চালতে পেরেছে!!
টার্গেট হিসেবে আহমেদ রাজীব হায়দার ওরফে থাবা বাবা আসলেই পারফেক্ট ছিল তাদের জন্য!!!
রাজীবের মৃত্যুতে আর কিছু হোক বা নাহোক শাহবাগ-প্রেসক্লাব আন্দোলন হয়ে পড়ছে দ্বিধাবিভক্ত। কোথায় সকলের আশা ছিল এই আত্মদান আন্দোলনকে করবে বেগবান। তরুণ প্রজন্ম জ্বলে উঠবে রুদ্ররোষে। আন্দোলন হবে তীব্র থেকে তীব্রতর। আর সেখানে এখন তারাই দ্বিধাবিভক্ত আস্তিক নাস্তিক বেড়াজালে!
এখানেও একদল একপ্রাণ মানুষের মাঝে সদম্ভে বিভাজন সৃষ্টি করছে ধর্ম!
কি অপূর্ব!!
গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছি-
“তুমি কে? আমি কে? বাঙালি বাঙালি।
হিন্দু না মুসলিম- বাঙালি বাঙালি।
বৌদ্ধ না খ্রিস্টান বাঙালি বাঙালি।”
অথচ তার দৌড় কি ওই বলা পর্যন্তই! আমরা কি এই বোধটুকু লালন করতে পারছি নিজেদের হৃদয়ে?
হয়তো পারছি, হয়তো না। আস্তিকতা নাস্তিকতার সবটুকু দ্বিধা, সবটুকু গাম্ভীর্য আর সবটুকু অহম্ আর সংস্কার যেন তৈরী করছে এক অদৃশ্য দেয়াল সংগ্রামী প্রজন্মের মাঝে। আজ আগামীকালের কর্মসূচীর চেয়েও গুরুতর আলোচ্য বিষয় যেন হয়ে দাঁড়িয়েছে রাজীবের দাফন আর জানাজা ইস্যু!
কেন???
এখন কি আমাদের মাঝে বাঙালিয়ানা জেগে ওঠেনা?
কেন বলতে পারি না যে ধর্মের হোক, যে সংস্কৃতির হোক, যে বোধ সে লালন করে থাকুক সে হৃদয়ে সে আমাদের সহযোদ্ধা। আমাদেরই সাথে রাজপথে গলা মেলানো এক প্রতিবাদী কন্ঠস্বর। এই আন্দোলনকে বেগবানের একজন অন্যতম রূপায়ক্ সফল উদ্যোক্তা।
আমরা বজ্রনির্ঘোষ কন্ঠে আজ উচ্চারণ করতে চাই আরেকবার নবপ্রজন্মের এই নবমুক্তির যুদ্ধে রাজপথে ঝরা একফোঁটা রক্তও আমরা বৃথা যেতে দেবনা।
এই যুদ্ধের প্রথম শহীদ রাজীবের হত্যাকারীর অবিলম্বে ফাঁসি চাইতে পারি না আমরা জনতার মঞ্চে?
হোক আস্তিক কিবা নাস্তিক শহীদের রক্তস্নাত কফিনছুঁয়ে পারিনা আমরা শপথ নিয়ে জেগে উঠতে নুতন উদ্যমে?
যুদ্ধাপরাধীর বিচার চাইছি আমরা, এই যে আমাদের এই নুতন যুদ্ধের সহযাত্রী বধে যে নুতন যুদ্ধাপরাধের জন্ম হল তার বিচার কি চাইব না আমরা?
আরেকবার কি আমরা সেই রাজপথে আরেকবার গলা মিলিয়ে বলতে পারিনা-
জামাত শিবির রাজাকার, এবার প্রাণের মায়া ছাড়।
এক দফা এক দাবি- রাজাকারের ফাঁসি দিবি।
শহীদের বাংলায়- রাজাকারের ঠাঁই নাই।
বীরাঙ্গনার শাড়ী হোক- রাজাকারের ফাঁসির দড়ি।
আরেকবার ধর্মানুভূতির আবেগী সেলে তালাচাবি এঁটে আগের মতই গলায় গলা মিলিয়ে বলে উঠতে পারি কি?
তুমি কে? আমি কে? বাঙালি বাঙালি।
হিন্দু না মুসলিম- বাঙালি বাঙালি।
বৌদ্ধ না খ্রিস্টান বাঙালি বাঙালি।
জয় বাংলা ।।
তবে সেই দিন আর দূরে নেই-
নুতন এক হায়েনামুক্ত লাল সবুজের দেশে স্বাধীন সূর্যোদয়ে হেসে উঠবে নুতন প্রজন্ম ।।
ফাঁসির দাবি নিয়ে এসেছি ~ ০৬
।।সা।ত।কা।হ।ন।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



