ফুল নিবেন ফুল……….??
ফুল নিবেন ভাই, ফুল…..
তাজা তাজা ফুল,
আইজক্যা মা দিবস, ভাইজান…
মায়েরে নিয়া দিবেন,
তাজা ফুল….তাজা ভালবাসা…..
মায়ে খুশি হইবো….. ।।
আইজ ইনকাম ভালোই…
সকাল থেইক্যা ম্যালা ফুল বেচছি,
মাইনষে মায়েরে দিবার লাইগ্যা ফুল কিনতাসে;
আইচ্ছা, মা কি জিনিস কইবার পার ?
হুনছি, মা নাকি বড় মায়া করে-
ক্যামন মায়া কে জানে ?
সোহাগ কইরা নাকি খাওন দেয়….
হে তো আমাগো মহাজনেও দেয়,
সকাল থেইক্যা যদি ম্যালা ফুল বেইচবার পারি….
তাইলে পেট পুইরা খাওন দেয়,
আর কোনোদিন একটু কম হইলে….যাউকগা…. ।।
হেদিন এক বাবুর পোলা কইতাছিল-
মায়ে নাকি কোলে লইয়া ঘুম পাড়ায়….
একবার ঘুমাইতে বড় মন চায়-
ফুটপাতের শক্ত ইটে মাথা রাইখ্যা শুই….
ঘুমাইয়্যা স্বপন দেখি….সাদা-কালা স্বপন,
মায়ের কোলে মাথা পাইত্যা শোওনের বড় সাধ জাগে-
তখনও কি মাইনষে স্বপন দেখে ?
হেই স্বপনে কি ম্যালা রঙ ??
আইজ ইনকাম ভালোই….
হগ্গল দিন ক্যান এমন হয়না ?
মাইনষে একদিন খালি ফুল লইয়া যায়, মায়ের লাইগ্যা….
ক্যান, মায়েরে খালি এইদিন ভালবাসার নিয়ম ?
কি জানি বাপু….
হেরা ম্যালা বড় মানুষ….বড় হেগো সিসটেম….
আমার জাইন্যা কাম নাই……. ।।
আইচ্ছা, আমি কারে ফুল দিমু ?
থাক, দেওনের কাম নাই,
দুইটা পয়সা বাড়তি পাইলে, মহাজনে খাওন-ও বাড়তি দিবো…..
ও ভাইজান, ফুল নিবেন ফুল……………
।।সা।ত।কা।হ।ন।।
https://www.facebook.com/ankons.shatkahon

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


