ব্লগে এরা কি চায়?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
"আগুন নেভাও আগুন হাতে, যুদ্ধে মাতো!
ধ্বংস দ্বারপ্রান্তে।
আগুন নেভাও আগুন হাতে, যুদ্ধে মাতো!
বিস্ফোরণ অজান্তে!
একদিন ধসে যাবো সকলে!"
- ফাইট ফায়ার উইথ ফায়ার/ মেটালিকা।
আমার ধারণা বিষন্ন প্রজাতির কিছু লোকজন, যারা ব্লগে নিয়মিত লিখছেন। বিশ্বাসের ঘরবাড়ি থেকে বিছানা-বালিশ, কমোড, দাউদ-পাঁচড়া নিয়ে ব্লগে পোস্ট দিচ্ছেন, তারা ব্যক্তিগত জীবনে অসুখী, অতৃপ্ত, হীনমন্ন্যতায় আক্রান্ত। এরা স্বাতন্ত্র সংকটে ভুগছে। এরা জানেনা জীবনের কাছে এরা কি চায়? কী চায় না! একটা অদৃশ্য আধ্যাতি্মক সংকটের মধ্য দিয়ে এরা বেড়ে ওঠে। সংকট টাকে প্রতিষ্ঠিত করতে চায়। জীবনে তাদের এখন একটাই আনন্দ, এই অপরিনামদর্শী সংকট টাকে , সংকটের ইউক্যালিপটাস বৃক্ষে পানি ঢেলে তাকে তরতাজা করা। সেলফ ডিফাইন্ড এথিকসের ছোট একটা ঝিলের নাও নিয়ে এরা প্যাসিফিক ওশানে যেতে চায়। কিন্তু কেন যেতে চায় সেটা তারা জানেনা! মাঝে মাঝে করুণা হয়।
এরা ব্যক্তিগত বিশ্বাসের বিষ নিয়ে হোলি খেলতে ভালোবাসে, বলে - ঐ নুতনের কেতন ওড়ে, কালবোশেখী ঝড়....তোরা সব জয়ধ্বনী কর!! আসলে ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। ফকিরের যে আধ্যাত্মিক সংকট থাকেনা , সেটা কিন্তু না!
এখানে অফকির, আধাফকির, ডিস্কো ফকির, মান্ধাত্তা আমলের ফকির মানসিকতার কিছু মোড়ল সর্বেসর্বা টাইপের ভাব নেয়। গুহায় থেকে এরা এয়ারকন্ডিশনড রুমে বিবর্তিত হয়েও আদিমতাকে সংস্কার করতে পারেনি। শয়তান ও এদের রহস্যের চোখে দেখে! গু নিষ্কাশনের পরিবর্তে এরা গু ছিটানোর উত্সবে বেশি মজা পায়। এরা শত আধ্যাতিক, স্বাতন্ত্র সংকটের মধ্যেও এনলাইটমেন্টের স্বপ্ন দ্যাখে। তা দেখুক, কিন্তু দিনান্তে স্বপ্ন আরো পোয়াতী হয়ে ওঠে, শেষে কিনা বন্ধ্যা হয়ে যায়। এইতো ইস্টাবিলিশমেন্টের ক্ষমতা, শয়তান হয় স্যার, পুরস্কার হয় সাজা।
ব্লগে এরা কি চায়?
১৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জাতিসত্তার পরিচয়ের বাজার
ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।
১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন
একটা ছিলো সোনার কণ্যা, মেঘ বরন কেশ!!!!

শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন
‘ছুটি’র স্মৃতি
(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)
আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন
যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন
হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানীক কোন ভিত্তি নেই

হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।