somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের একতায় উৎসব এবং দুর্যোগ : কোনটা সবচেয়ে বড় বিপর্যয় ?

২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাপারটা আমার মাথায় এলো হঠাৎ করে। এবার ঈদে কি হয়ে গেলো বিষয়টি সবারই জানা। অস্বাভাবিক মৌসুমী বৃষ্টি আর ৬ রিখটার স্কেলের ভূমিকম্পে ৩ থেকে ৪ বার কেঁপে উঠলো সারা দেশ। ৬ এর ওপরে গেলে নাকি ঢাকার ৭৫% স্থাপনা ধ্বংস হয়ে যাবে! ভুটানে একই ভূমিকম্পে মারা গেলো ১৪ জনের মতো। ভুটানে কোনো উৎসব ছিলো কিনা জানিনা। উৎসব সবাইকে যেমন এক করতে চায়, বিপর্যয়েও মানুষ এক হয়। কিন্তু উৎসব কি আমাদের এক করতে পারছে? ঈদ, পুজো এই সেই জাতীয় উৎসবের চরিত্রটা কি? সাম্প্রদায়িক ( মুক্তমনের মানুষদের কথা আলাদা)। অবশ্য ১লা বৈশাখ উদযাপনের ব্যাপারটি এই অঞ্চলে আরো প্রসিদ্ধ একটি ব্যাপার। নববর্ষ আমাদের যতোটা এক করতে পারে ঈদ/পুজো সেটা বোধহয় পারেনা। চারিত্রিক দিক থেকে নববর্ষ অনেকটা স্বকীয়, সাম্প্রদায়িক উৎসব গুলো নয়।

উৎসব কি বোধের জন্ম দেয় আমাদের? বরং কিছু কিছু উৎসব বোধের সীমানা টেনে দিয়েছে শুরু থেকে। শুধুমাত্র বোধের সীমানা নয়, সাংস্কৃতিক-সামাজিক চেতনার জায়গাটিকেও করেছে বিদ্ধ। সেক্ষেত্রে কিছু কিছু উৎসবকে একই সাথে আধ্যাত্মিক ও সামাজিক বিপর্যয়ের কারণ বলা যেতে পারে। উৎসবকে শ্রেণীস্বার্থরক্ষা ও বিপর্যয়ের মূল কারণ হিসেবে দেখা যেতে পারে। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়কে শ্রেণীসমতার একটা প্ল্যাটফর্ম । যদিও এটাকেও পুঁজি করতে চায় পুঁজিপতিরা। সোয়াইন ফ্লুর ঔষধ-ব্যবসা নিয়ে দেশে দেশে যা হচ্ছে। পুঁজিপতিদের বাজারে পণ্য সেজে ঢুকে গেছে আমাদের রাষ্ট্রব্যবস্থা, সাংসদ, আমলা, গামলা, মগ, বদনা।

শ্রেণী বিভাজনের বড় জায়গা উৎসব করে দেয় সামর্থ্যের বিচারে। গুলশানের ভাসাবি ,শপার্স ওর্য়াল্ড বা জারাতে বঙ্গবাজারের বা ধানমন্ডি হকারস মার্কেটের জিনিস ১০ গুণ বেশি দামে বিক্রি হওয়ার কারণ কি? পুঁজি? কিন্তু পুঁজিপুজক রাক্ষসদের কৌশল অবলম্বন করছে নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্তদের ব্যবসায়ীরাও! এখানে সরকারের ভূমিকা সবচেয়ে সুবিধাজনক, মানে জাতীয় মধ্যস্বত্ত্বভোগীর।

ধর্ম অবশ্য শ্রেণী বিভাজনের বিষয়টি ব্যাখ্যা করতে চায় মানবিক দিক থেকে। কিন্তু ব্যাপারটি প্রকৃত পক্ষে অমানবিক। মানবিকতাকে সাম্প্রদায়িকতার বিচারে পরোক্ষ করা আর কি! মানে সেটা প্রকৃত মানবিকতা নয়। সেটা সাম্প্রদায়িকতাই!

আর সেটাই সবচেয়ে বড় বিপর্যয়। প্রাকৃতিক বিপর্যয়রোধে আমরা এক হয়ে যাই কিন্তু অতিপ্রাকৃত বিশ্বাসে আমাদের রয়েছে নানান বিভাজন। কেন? প্রাকৃতিক দুর্যোগের বেশিরভাগই মানবসৃষ্ট। ধর্ম-বর্ণপ্রিয় মানবসম্প্রদায়। ধর্ম আমাদের শান্তিপ্রিয় উপায়ে শাসন করে, রাষ্ট্র করে শোষন যেকারণে ধর্মীয় উৎসব আসে বিভাজন। মনে উৎসবের মুখ ধর্মের পেনসিলে আঁকা যায়না। তাই মনের বিপর্যয়রোধের কথা আমাদের ভাবতে হবে আগে।

উৎসবের সেমাই বা লাড্ডুটাকে পরখ করতে হবে মনের উদারতা দিয়ে, আরোপিত সংর্কীণতা দিয়ে নয় আর প্রাকৃতিক বিপর্যয়কে অঞ্চলগত বিচারে নয় দেখতে হবে সামষ্টিক বিপর্যয় হিসেবে।


দ্র: পোস্টে ব্যবহৃত ছবি লেখককর্তৃক অলংকৃত।




১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ সশস্ত্র বাহিনী দিবস।

লিখেছেন নাহল তরকারি, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৫




আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।

আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৯


বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×