সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ২:৩৫
উনি কি পারবেন উনার ভালো মন্দের খন্ডন করতে ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ডঃ মোহাম্মদ ইউনূস রাজনীতিতে আসছেন এবং নতুন দলও গঠন করছেন । এই কথাটা প্রকাশ হওয়ার পর তাকে নিয়ে গভেষনা শুরু হয়েগেছে । কেউ বলছেন ভালো , আর কেউ মন্দ ।নোবেল পুরস্কার পাওয়ার পর সবার চোখে তিনি ভালোই ছিলেন । রাজনীতিতে আসছেন বলার পরই মন্দটা ও ফুটে উঠতেছে। আসলে উনার মন্দ বলতে কিছু নেই তা ঠিক নয় ।তিনি গ্রামীন ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋন দিয়ে দরিদ্রদের যেমন উপকার করেছেন তেমন ক্ষতিও করেছেন । যাদের ব্যাংক থেকে ঋন নেওয়া সম্ভব হতোনা তিনি তাদের কে ঋন দিয়েছেন এবংউনার গ্রামীন ব্যাংক হত দরিদ্র মানুষ থেকে 36-60% সুদ ও নিয়েছেন । যারা ঋন নিয়ে কাজে লাগাতে পারেননি , তারা ঋনের ভারে জর্জরিত হয়ে, অনেকেই ধংসের শেষ পর্যায়ে গিয়ে পৌছেছে । ভিটে মাটি ছাড়া হয়েছে অনেকে । এবং উনার ব্যাংক নারীদেরকে ঋন দিতেন বলে, গ্রামীন সহজ সরল নারীরা নির্জাজিত হতেন বেশি। তাদের স্বামীরা তাদেরকে দিয়ে ঋন নিয়ে বাজে কর্মে খরছ করে এবং এই ঋনের কিস্তির টাকা দিতে না পারার কারনে ঋন গ্রহিতা গৃহবধুর নাকের ফুল , কানেরদুল,গলার চেইন, কৃষকের হালের গরূ, এক মএ বসত ঘরের চালের টিন পযন্ত খুলে নিয়ে গেছে গ্রামীন ব্যাংক এর কর্মকর্তা কর্মচারীরা । এ ভাবে লাখ লাখ মানুষকে শোষন , জুলুম এবং নির্যাতন করেছে , ডঃ মোহাম্মদ ইউনুসের গ্রামীন ব্যাংক । এবং তিনি গ্রমীন ফোনের মাধ্যমে দেশের কোটি কোটি টাকা টাকা বিদেশীদের কে দিয়ে দিয়েছেন বলে অভিযোগ আছে । আর ঐ টাকার বিনিময়ে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন , এটাও অনেকে বলে । সর্বশেষ তিনি নোবেল পুরস্কার পেয়ে বিশ্বের মাঝে বাংলা দেশের মুখ উজ্জল করেছেন। এজন্যই আমরা উনাকে নিয়ে গর্ব করতে পারি ।ঊনার থেকে ঋন নিয়ে সুদে আসলে দিয়েও অনেকে সুখি হয়েছে। আর যারা কাজে লাগাতে পারেননি তাদেরকে তিনি শোষন করেছেন । আমরা আশা করবো , ডঃ মোহাম্মদ ইউনুস তিনি তার ভালো মন্দের খন্ডন করবেন । এবং মন্দের বিচার তিনি নিজেই করবেন ।তারপর তিনি জনগনের সমর্থন নিয়ে রাজনীতিতে আসবেন নিশ্চয় ।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেউ জানে না.....অপ্সরাপু মেইড মাই ডে!!!
গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন
বিয়োগের রূপকথা

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের... ...বাকিটুকু পড়ুন
দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন
কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন
ব্লগের স্বাস্থ্য ভালো?

ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।