somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্গাপুজায় কেমন হওয়া উচিত একজন মুসলিমের ভুমিকা?

২১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে অবস্থানরত অমুসলিমদের প্রতি অনেকের যুদ্ধ যুদ্ধ ভাব দেখা যায়। অনেককে আবার উদারতার নামে ঈমান বিলাতে দেখা যায়। তাদের প্রতি আপনার অবস্থান কেমন হওয়া উচিত সে বিষয়টিই কুরআন হাদীসের আলোকে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করছি।

আল্লাহ তাআলা বলেন-তোমরা মানুষকে ভাল কথা বলবে।(বাকারা৮৩) এখানে 'মানুষ' শব্দটির ব্যপকতা গোটা মানবতাকেই বুঝায়। অন্য আয়াতে তিনি বলেন-যারা তোমাদের সাথে ধর্মযুদ্ধ করেনি এবং তোমাদেরকে দেশ থেকে বের করে দেয়নি তাদের সঙ্গে সদাচারণ করতে এবং তাদের প্রতি ন্যয্যতা প্রদর্শন করতে আল্লাহ নিষেধ করেন না। (মুমতাহিনা৯)

এদুটি আয়াত থেকে আমাদের দেশের অমুসলিমদের সাথে সদাচারণের একটা নির্দেশনা পাওয়া যায়। তবে সদাচারণ বলতে তাদের প্রতি কোন প্রকার অন্যায় না করা, তাদের কোন কর্মকান্ডে বাধা না দেওয়া ও মানবিক সহায়তা দেওয়া এবং সুন্দর আচরণ ও কথাবার্তা বলা বুঝায়।

কিন্তু কেউ যদি তাদের বিশ্বাসের সাথে একাত্বতা পোষণ কিংবা তাদের সাদৃশ্যগ্রহণ করে কিংবা তাদেরকে ইবাদতের কাজে সহায়তা করে (সরকারের নিরাপত্তাপ্রদান ছাড়া) কিংবা ফুর্তির ছলে আথবা তাদের প্রতি একাত্বতা প্রকাশের জন্য যদি পুজায় গিয়ে দলভারি করে তবে সেটা তাদের দলভুক্তির শামিল।

অনেকে হিন্দুদেরকে পুজার শুভেচ্ছা জানায়। শুভেচ্ছা শব্দটির অর্থ শুভ ইচ্ছা বা কল্যান কামনা। পুজার কর্মটি যেহেতু শির্ক। একাজের প্রতি শুভইচ্ছা প্রকাশ একজন মুসলিমের জন্য হারাম। তবে এশব্দটি ছাড়া কুরআন হাদীস ও ইসলামী বিশ্বাসের সাথে সাংঘর্ষিক নয়, এমন কোন শব্দ দ্বারা তাদেরকে অভিবাদন জানানো যাবে।

আল্লাহ বলেন- তোমরা পূণ্য ও তাকওয়ার কাজে একে অন্যের সহায়তা করবে, কিন্তু অন্যায় ও সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহায়তা করবে না। (সুরা মায়েদা আয়াত২) এছাড়াও বোখারির হাদীসে বর্ণীত, আল্লাহর রাসুল সা:বলেছেন-যে ব্যক্তি কোন জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে।

যেসকল মুসলিম অতি উদারতার নামে উপরিক্ত নিষিদ্ধ কর্মকান্ডে জড়িত হয়, তারা বর্ণিত সাবধানবানীর আওতায় পড়বে। প্রৃকৃত মুসলমান হতে হলে "ধরিমাছ না ছুঁই পানি" টাইপের মুসলমান হলে চলবে না। এই শ্রেণীর মুসলমানকে আজকের সমাজ উদার বললেও ইসলাম তাকে উদাসীন বলে।

তবে অমুসলিমদের দেওয়া হাদিয়া গ্রহণ কিংবা তাদেরকে হাদিয়া দেওয়াতে কোন সমস্যা নেই। আলী রা: হতে বর্ণীত আছে যে আল্লাহর রাসুল সা: কিছরাকে উপঢৌকন দিয়েছেন তার দেওয়া উপঢৌকনও গ্রহণ করেছেন।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১২ রাত ৩:৪৫
১৫টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×