somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষার জাতীয়করন অপরিহার্য

১০ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের বাংলাদেশের মতো জগাখিচুড়ি মার্কা শিক্ষা ব্যবস্থা মনে হয় পৃথিবীর আর কোনো দেশেই নেই। সাধারণ শিক্ষা, মাদরাসা শিক্ষা, কারিগরি শিক্ষা, কওমি শিক্ষা, ইংলিশ মিডিয়াম শিক্ষা সবগুলোই সরকার স্বীকৃত শিক্ষা ব্যবস্থা। আর সরকারের স্বীকৃতির বাইরে আর কতটা রকমের শিক্ষা প্রচলিত আছে যারা চালাচ্ছেন তারাই জানেন। শিক্ষার মাধ্যমেই ব্যক্তির চেতনা গড়ে উঠে। একই পরিবারের একছেলে কওমিতে, একছেলে আলিয়ায়, একছেলে কলেজে,একছেলে ইংলিশ মিডিয়ামে লেখা পড়ার পর তাদের চেতনা একরকম হবে না এটা বুঝতে গবেষণার দরকার নেই। এরকম বহুমুখী শিক্ষা ব্যবস্থা চালু রেখে জাতীয় চেতনা গঠন করা সম্ভব নয়। তাই শিক্ষার ক্ষেত্রে সকল প্রকার বহুমুখী শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে মাধ্যমিক পর্যন্ত একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা জরুরী। যদিও বাস্তব কিছু বাধা আছে তারপরও অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে নতুন শিক্ষা ব্যবস্থা দরকার। মধ্যপ্রাচ্যে কতটি আলিয়া মাদরাসা আরও কতটি কওমি মাদরাসা আছে তা খোজ নিলেই অনেক কিছুই অনুমান করা সহজ হবে। চীন কিংবা জাপানে কতটি ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ আছে তারও খোজ নিলেই ইংলিশ মিডিয়াম শিক্ষার উপযোগিতা বুঝা যাবে। সকল শিক্ষাই হবে সরকারি। বিশেষকরে মাধ্যমিক লেবেল পর্যন্ত সরকারি ছাড়া বেসরকারি উদ্দ্যোগ বন্ধ করতে হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে অনুমোদন দেয়া যেতে পারে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শিক্ষকের জাতীয়করন করতে হবে। শিক্ষার পিছনে বিনিয়োগ করলে দৃশ্যমান লাভ না পেলেও এর ফলাফল অবশ্যই আছে। মৌলিক শিক্ষা বিশেষ করে ভাষাগত দক্ষতা, বিজ্ঞান ও প্রযুক্তি, ধর্ম ও নৈতিকতা, শারীরিক শিক্ষা ও খেলাধুলা, কারিগরি শিক্ষার মৌলিক অধ্যায়গুলো সকলের জন্য বাধ্যতা মুলুক করে বিভাজনমুখিতা বাদ দিয়ে মাধ্যমিক পর্যন্ত একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা অপরিহার্য। মাধ্যমিক পর্যন্ত সাধারণ, কারিগরি, মাদরাসা শিক্ষাব্যবস্থা বিলুপ্ত করে একমুখী জাতীয় শিক্ষা ব্যবস্থা চালু না করলে জাতীয় ঐক্য ও চেতনা অর্জন করা সম্ভব নয়। আমরা জাতিগত ভাবে বিভেদের বীজটা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়েই রোপণ করে দিচ্ছি শিশু কিশোরদের মননে।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×