somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাম্প্রতিক ছাত্র আন্দোলন প্রাসঙ্গিক কিছু অবলোকন

২৭ শে জুলাই, ২০২৪ সকাল ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। অতি সম্প্রতি ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে আমরা স্মার্ট বাংলাদেশের জনগন স্মার্ট কারফিউ দেখলাম। আসলে কারফিউ কি? কারফিউ কেন জারি করা হয়েছে এদেশের মানুষের তা নিয়ে কোনো ভাবনা কিংবা জিজ্ঞাসা নেই। তারা দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারলেই হলো। কারফিউ থাকলে সাধারণত সেনাবাহিনীর ভয়ে মানুষ রাস্তায় না নেমে ঘরে আটকে থাকে কিন্তু এখনকার কারফিউ দেখতে জনগণ রাস্তায় নামে। সেনাবাহিনীও তেমন এগ্রেসিভ কোনো সমস্যা করেছে মনে হয় নি। তবে সরকার ইন্টারনেট বন্ধ করে যে ভয়াবহ স্মার্ট কারফিউ জারি করেছে তাতে জনগণ একরকম বন্দীদশায় ছিল নিঃসন্দেহে।

২। ২০০৭ সালের ছাত্র বিক্ষোভের পর ছাত্রদের আন্দোলনের ভয়াবহতা আর চোখে পড়ে নি। সেই সময়ের আন্দোলন শুধুমাত্র ক্যাম্পাসকেন্দ্রিক সীমাবদ্ধ ছিল কিন্তু এবারের আন্দোলন ক্যাম্পাস থেকে শুরু হলেও সারাদেশে ছড়িয়ে পড়ে তীব্র ভাবে। সরকারকে তা সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। আমার তো মনে হয় এটা অসত্য হবে না যে, সরকারের এই দীর্ঘ মেয়াদে এতো বেকায়দায় আর পড়েননি।

৩। আন্দোলনের মুল ইস্যু ছিল মেধা ভিত্তিক নিয়োগ। ২০১৮ সালেও এ নিয়ে আন্দোলন হয়েছিল। এক পর্যায়ে সরকার কোটা পদ্ধতি বাতিল করেছিল। কিন্তু গত মাসে মহামান্য হাইকোর্ট সরকারের সিদ্ধান্ত বাতিল করে কোটা পদ্ধতি আবার ফিরিয়ে আনেন। সরকার আবার আপিল করেন। আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের রায় বাতিল করে ৫+১+১=৭% কোটা রেখে ৯৩% মেধাভিত্তিক নিয়োগ হবে এই মর্মে রায় দেন। আন্দোলনকারীরা তো এটাই দাবি করে আসছিল। আন্দোলন তো শেষ হয়ে যাওয়ার কথা।

৪। এই আন্দোলনটি কোনো রাজনৈতিক কিংবা সরকার বিরোধী আন্দোলন ছিল না। কিন্তু কাদের ইশারায় বা হটকারিতায় অহিংস আন্দোলন সহিংস আন্দোলনের ভয়াবহ পরিনতি হলো? এই আন্দোলনে দলমত নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করে। এমনকি স্কুল কলেজের শিক্ষার্থীদেরও আন্দোলনে দেখতে পাওয়া গেছে। বলা যায় আন্দোলনের চাপের মুখে আপিলের রায় প্রভাবিত হয়েছে।

৫। আন্দোলনে দেশের রাষ্ট্রীয় সম্পদ যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার দায় কার? মেট্রোরেল, সেতু বিভাগ, বিটিভি, ডেটা সেন্টার ইত্যাদি জনগণের সম্পদ। কারা হামলা করলেন? কী তাদের স্বার্থ? কেনই বা এগুলো টার্গেট করা হলো? গোয়েন্দা তথ্য কি ছিল না? সবচেয়ে বড় প্রশ্ন এগুলো নিরাপত্তা ব্যবস্থা কি ছিল? আন্দোলনের সাথে এই ধ্বংসজজ্ঞের সম্পর্ক কী? এই রকম বিরাট বিরাট প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

৬। সবচেয়ে অবাক করা বিষয় এই আন্দোলনে কয়েকশ মানুষ নিহত হলো কারা মারল? কয়েকজন পুলিশ নিহত হয়েছেন বুঝা যাচ্ছে তারা আন্দোলন কারীদের দ্বারাই নিহত হয়েছেন। কিন্তু শত শত মানুষ মারা গেলেন শুধু শিক্ষার্থী নয় শিশু রয়েছে রিক্সাওয়ালাও রয়েছেন নিহতের তালিকায়। এদের জন্য কি কারও দায় নেই?


৭। আন্দোলন পরবর্তী সময় সরকার সব দায় বিরোধীদলের উপর চাপানোর চেষ্টা করছেন। এদেশের বিরোধী দল কারা? রাজনৈতিক ব্যক্তিত্বরা রাজনৈতিক পরিভাষা ব্যবহার করতেই পারেন কিন্তু পেশাদার কোনো লোক রাজনৈতিক ভাবে কাউকে টার্গেট করে ভাষা প্রয়োগ করতে পারে না। সুষ্ঠু তদন্ত হউক। তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক আসল চরিত্র। এই প্রত্যাশা করি।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২৪ সকাল ৭:২১
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার সব সেবা ভালো ছিল না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩



শেখ হাসিনার গুম খুনের সেবা ভালো ছিল না। ছাত্র-জনতার যে সেবার কারণে তিনি দেশ ছেড়েছেন তাঁর সে সেবা ভালো ছিল না। আর তাঁর নির্বাচন ব্যবস্থা ছিল এক কথায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×