একটা সময় আমি এরকম ছিলাম না। সকাল ছয়টার আগে ঘুম থেকে উঠে যেতাম। অবশ্য নিজের তাগিদে নয়, আমার প্রাইভেট টিউটর আসতেন তাই। তখন কি শীত আর কি গরম সবসময় ছটার সময় ইমন ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে একদম রেডী। ক্লাশ সেভেন থেকে ক্লাশ এস এস সি পরীক্ষা পর্যন্ত আমার এই অভ্যেস ছিল। তখন কাউকে ডাকতে হতনা এমনিতেই ঘুম ভেঙে যেত।
তারপর কলেজে উঠার পর ছটা সাতটা হয়ে গেল এবং সেটা আস্তে আস্তে বাড়তে থাকল। এইচ এস সি পরীক্ষার পর সাতটা আটা হয়ে গেল। এখন নটার আগে ঘুম থেকে উঠতে ভালই লাগে না।
তবে বাড়ি গেলে আব্বুর ঠেলায় মাঝে মাঝে আগে উঠতে হয়। বাড়ির সবাই আমাকে বলে যে সকালে উঠে নাস্তা করে আবার ঘুমা, তারপর ঘুম থেকে উঠে যে কাজ করার সেটা করবি।
একবার সকালে ঘুম ভেঙে গেলে কি আর ঘুম আসে। এটা আমি এখন পর্যন্ত কাউকে বুঝতে পারিনি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



