somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রাফিক পুলিশের সাথে মানুষ রুপে এসব রাক্ষস কারা ?

২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসের জন্য অপেক্ষা করছি মিরপুর ১০ এর মোড়ে। সময় দুপুর ২.৪০ মিনিট প্রায়। এক ব্যাক্তি লাঠি দিয়ে রিক্সা গুলোকে পিটাচ্ছে আর আরেক ব্যাক্তি কোন অনুমুতি ছাড়ায় রিক্সার পামচার করছে। এর মাঝে এদের একজন বাস হেলপার এর কাছ থেকে ৫ টাকা নিল যাকে চাঁদা বলে। এর কোন স্লিপ নাই, নাই কোন প্রমাণ।

এক বৃদ্ধ রিক্সা চালক দাঁড়িয়ে ছিল। বয়স টা একটু বেশিই। অভাবে পড়ে রিক্সা চালাচ্ছে এই বয়সেও। এই বৃদ্ধ এর রিক্সার পামচার করলে বৃদ্ধ লোকটাকে ধরে বলে আমার রিক্সার পামচার করলা কেন আমি কি করব এখন আমার কাছে টাকা নাই টাকা দাও পাম দিব। (কতটা গরীব হলে এ কথা বলতে পারে বুঝতেই পারছেন।)

সেই লোকটা বৃদ্ধ কে হাত দিয়ে প্রচন্ড জোড়ে আঘাত করে গলা টিপে ধরে বলল চিনস আমারে ? একটু দূরেই দাঁড়ায় ছিলাম দৌড় মেরে যেয়ে লোকটাকে থামালাম আর বৃদ্ধ এর মুখের দিকে তাকানোর অবস্থা বা সাহস আমার ছিলনা। দূর থেকে যতটা বয়স্ক লাগছিল কাছ থেকে তিনি আরোও বেশী বয়স্ক।

লোকজন জড় হয়ে গেল। সবাই দর্শক। লোকটা রিক্সা আলাকে ছেড়ে বলল দাড়া আসতেসি। একটু পর ফিরে আসল এক রড নিয়ে। এক পঙ্গু ভাই সেটা দেখে রিক্সা আলাকে ঠেলে পাঠিয়ে দিল। রিক্সা আলাকে বাঁচিয়ে দিল। সেই ভাইয়ের প্রতি হাজার সালাম। রাক্ষসটা যখন তেড়ে আসছিল আমি থামালাম এবার কিছু মানুষ এসে ধরে ফেলল।

বাসে উঠে গেলাম। বাসে উঠার পর কিছু মানুষ শুরু করল “এই জানোয়ারটা আসল কোথা থেকে একজন বাবা বয়সী মানুষের গায়ে হাত তুলে কিভাবে ?” আমি নীরবে নাটকের দ্বিতীয় দৃশ্য দেখতে লাগলাম। এই মুখজব্বর ব্যাক্তি গুলোই দাড়ায়ে দাড়ায়ে দেখছিল যখন বৃদ্ধ এর গায়ে হাত তুলা হয়েছিল আর এখন এরাই বড় বড় কথা বলে।

সে যাই হোক একটু পড়ে সেখানে ট্রাফিক দেখেছিলাম ঘুড়ে বেরাচ্ছে। কিন্তু তার ভূমিকা ছিল নিষ্ক্রিয়। আমি আমার সরকারের কাছে জানতে চাই এসব মানুষ রুপি জানোয়ার গুলো আসলে কে ? তাদের কি পরিচয় ? আর তাদের কে ই বা রাস্তার মোড় এ ট্রাফিকের দায়িত্ব পালন করতে বলেছে ?

শুধু মিরপুর না আমি রাজশাহী সহ অনেক যায়গায় এরকম পরিচয় বিহীন ব্যাক্তি দেখেছি যারা বাস, অটো, রিক্সা, সি এন জি এদের কাছ থেকে টাকা নেয় অথচ এর কোন স্লিপ, কোন প্রমাণ থাকেনা। যাকে এক কথায় চাঁদা বলে। এরা আসলে কারা ? এদের উচ্ছেদ করে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ নিয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। এর একটা সুষ্ঠ বিচার হওয়া উচিত।

আমি সত্যি আজকের ঘটনায় অবাক হয়ে গেছি আসলেই একটা মানুষ কতটা নিষ্ঠুর আর নিচ হলে এমন ভাবে ক্ষমতার অপব্যবহার করে এসব গরীব নিজের দাদা বয়সী মানুষের গায়ে হাত তুলতে পারে, গলা টিপে সবার সামনে ধরে রাখতে পারে। সরকারের কাছে আকুল আবেদন জনগনের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন। রাস্তায় যোগাযোগ মন্ত্রি নামলে রাস্তা ঠিক হতে পারে কিন্তু আইন মন্ত্রি না নামলে দেশের আইনের যে অপব্যবহার আনাচে কানাচে হচ্ছে সেগুলোর দায়িত্ব কে নিবে ?
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

×