somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনাদের পাড়ার রাজাদা (কাহিনী- ১৬)

১২ ই জুলাই, ২০০৭ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তখন রান্নার গ্যাসের চাহিদা খুব। লাইসেন্স পাওয়াই যায়না। আবেদন করার প্রায় চার পাঁচ বছর পর লাইসেন্স পাওয়া যায়, তাও সিঙ্গল সিলিন্ডারের লাইসেন্স পাওয়া যায়।
বৌদি মানে আমাদের রাজাদার স্ত্রী আমাকে প্রায়ই বলেন, তোমাদের এত চেনা জানা, আমাকে একটা গ্যাসের লাইসেন্স করে দিতে পারোনা? কয়লা,ঘুটে,খড়ি জ্বালাতে জ্বালাতে জীবন জেরবার হয়ে গেল।

আমি বললাম, খুব পারি। রাজাদাতো কোনোদিন বলেননি।
বৌদি বললেন, তুমি চেষ্টা করোনা ভাই, আমার খুব উপকার হয়। আমি বেঁচে যাই।
তখন বেঁচে যাওয়ার চাইতে- বাড়ীতে গ্যাস কানেকসান না থাকলে মান সন্মানই থাকতোনা।
যাদের বাড়িতে গ্যাস কানেকসান নেই, তাদের সে সময় কোনো স্ট্যাটাস বলে কিছু ছিলইনা।

আমার এক বন্ধু সরকারী দপ্তরে উচ্চপদে চাকরী করতেন।তাঁকে গিয়ে বললাম, আমাদের রাজাদাকে একটি গ্যাসের লাইসেন্স করে দাও।
ঠিকাছে - বললো আমার ব্যস্ত বন্ধু ।
আমার কিন্তু গ্যাসের লাইসেন্স চাইই চাই।
বললামতো - ঠিকাছে, এরই মধ্যে পেয়ে যাবি। বন্ধু আশ্বাস দিলো।

আমিও বৌদিকে বললাম খুব শীগগীরই আপনার গ্যাস কানেকসান হয়ে যাবে। টাকাপয়সা যোগার রাখবেন। রাজাদাকেও বলবেন, সই সাবুদ করতে হবে ।

কয়েকদিন পরেই আমার বন্ধু আমাকে খবর দিলো, রাজাদার গ্যাসটা হয়ে গেছে, রাজাদাকে এসে নিয়ে যাস, সই সাবুদ করতে হবে ।

আমিও বৌদিকে সুখবরটা দিয়ে দিলাম।

পরের দিন রাজাদা আমার বাড়ীতে এসে হাজির । এসে প্রচন্ড গালাগালি । খবরদার, তুই আর আমার বাড়ীতে যাবিনা। তুই নিজেকে কি ভেবেছিস? সরকারী মহলে তোর দহরম মহরম - সেটা তোরই থাক। আমাকে দেখাতে যাবিনা।
আমি কিছুই বুঝতে পারছিনা । রাজাদাকে জোর ধমক দিয়ে বললাম, তুমি থামবেতো। কি ব্যাপার বলোতো আমায়।

তুই বাড়ীর মেয়েদের অলস করে দিবি । আমার কাঠের গোলায় এত চেড়া কাঠ, খড়ির অভাব নেই। গ্যাসের কি দরকার? খড়িতেই তো দিব্বি রান্নার কাজ হয়ে যাচ্ছে ।

ও-ও-ও, এতক্ষনে আমি বুঝতে পারলাম ।
তুমি গ্যাস নেবেনা? কেন? বৌদি যে বললেন।
লোকে গ্যাস পাচ্ছেনা আর তুমি পেয়েও নেবেনা ?

না আমি নেবোনা। তোর কি? তুই বৌদির কাছে আর যাবিনা । মেয়েদের তুই অলস করে দিচ্ছিস।

রাজাদা সরকারী গ্যাসটা নিলেন না, মানে বৌদিকে নিতে দিলেন না। তারপর রাগ করে অনেকদিন রাজাদার বাড়িতে যাইনি।

অনেকদিন পর রাজাদা একদিন বাড়িতে এলেন । চা-টা খাবার পর বললেন, বাড়িতে যাস, তোর বৌদি তোকে ডেকেছে।

যাবার সময় রাজাদা বার বার বলে গেলেন, যাবি কিন্তূ ।

আমি গেলাম। বৌদি রান্না ঘরে নিয়ে গেলেন। বললেন, নতুন গ্যাসে তোমাকে খাবার তৈরি করে খাওয়াবো - এসো ।
নতুন গ্যাস - মানে, ব্যাপারটা কি।
রাজাদা মিয়িমিটি হাসছেন।
বুঝলি না, গ্যাস থাকলে অনেক সুবিধে । এই ধর, চট করে রান্না হয়ে যায়- এই আর কি। খরচও অনেক বাঁচে।

কিন্তু নিলে কোথা থেকে? কানেকসানতো পাওয়া যাচ্ছেনা এখনও- আমি বললাম।

সে এক মাড়োয়ারি ডিলারের কাছ থেকে নিলাম । দাম একটু বেশীই পড়লো। সে যাক, গ্যাসটাতো করে দিয়েছে- ডাবল সিলিন্ডারই নিলাম, বুঝলি।
রাজাদাকে খুব খুশী খুশী দেখাচ্ছিল।

হায় রাজাদা - ধন্যি রাজাদা।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

একটা ছিলো সোনার কণ‍্যা, মেঘ বরন কেশ!!!!

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা জুলাই, ২০২৬ ভোর ৬:১৩



শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন

‘ছুটি’র স্মৃতি

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০

(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)

আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানীক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

×