somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বীর বাঙালী মোবাইল ধরো, ইন্টারনেট বর্জন কর......

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেস-১

রাত তখন প্রায় দুইটা বাজে। আবুল সাহেব তখন সুমধুর নাসিক্য সঙ্গীত সহযোগে ঘুমাইতাছেন। ঠিক এমন সময়েই..... তার বাজখাই চাইনিজ ফোনখানা কইহিয়া উঠিলো....’টুইট টুইট .... এস-এম-এস....’। আবুল সাহেব ব্যপক আগ্রহের সাথেই ম্যাসেজখান পাঠ করিলেন। সেখানে লেখা ছিলো.... ‘আপনার সোসাল নেটোয়ার্কিং সিস্টেমকে আরো সহজ করুন আপনার মোবাইলের মাধ্যমে...... ‘XYZ’ আপনার জন্য নিয়ে আসলো, এক্কেবারে ব্র্যান্ড নিউ সোস্যাল নেটোয়ার্কিং সার্ভিস ‘ওরে....তোরা কনে গেলি’.... এই সার্ভিসটি একটিভ করতে আপনার মোবাইল থেকে ডায়েল করুন ৪২০৪২০#। বিস্তারিত জানতে কল করুন ৪২০ নম্বরে।’ মাঝরাইতে এমন এসএমএস পাঠ করিয়া আবুল সাহেব মনে মনে ‘XYZ’-র চৌদ্দ গুষ্টি উদ্ধার করিতে লাগিলেন......

কেস-২

কুদ্দুস মিয়ার মোবাইলে আচমকা এসএমএস.....’প্রিয়জনকে কল করুন আপনার ভয়েজ বদল করে।’ এই এসএমএস দেইখা কুদ্দুস ভাই তো মহাখুশী। তিনি আর কালক্ষেপণ না করিয়া এই সার্ভিসটি গ্রহণ করিয়া লইলেন। আর ভয়েজ হিসেবে বাছিয়া লইলেন ..... কোন অষ্টাদশী তরুণীর কন্ঠ। এইবার .... শুরু করিলেন তাহার বিটলামি। এইভাবে কিছুক্ষণ করিবার পরে ..... নতুন একখান কল করিতে গিয়া শুনিতে পাইলেন....’দুঃখিত, এই কলটির সর্বনিম্ন চার্জ আপনার বর্তমার ব্যালেন্সকে অতিক্রম করবে।’ কুদ্দুস তো পুরাই টাস্কি। ক্যামনে কি হইলো!! মোবাইলে তো ম্যালা টাকা আছিলো। সব কি ভূতে নিয়া গেল নাকি ?? নিরুপায় হইয়া কুদ্দুস ভাই এইবার ফোনাইলেন....কাস্টমার কেয়ারে। ওইখান থেকে তাহাকে জানানো হইলো..... আপনি যে, আপনার কাউয়ার গলা বদল কইরা ককিলের গলায় কথা কইছেন..... তার লাইগা, বাড়তি চার্জ কাটা হইছে। মুখ ব্যাজার করিয়া কুদ্দুসও এইবার আবুল সাহেবের ন্যায় মোবাইল অপারেটর কোম্পানির ১৪ গুষ্টি উদ্ধারে মনোনিবেশ করিল.....

এমন এসএমএস শুধু আবুল সাহেব বা কুদ্দুস ভাই একাই না ..... হয়তো আপনারা অনেকেই পেয়েছেন। যেখানে ইন্টারনেট এখন সবার পকেটে.....সেখানে কোন দুঃখে মোবাইলের এসএমএস দিয়ে সোস্যাল নেটোরার্কিং করা লাগবে ?? এই প্রশ্নের জবাব খুঁজতে আমার মত ম্যাঙ্গো-জনতা আজ ব্যাকুল।

অন্যদিকে নিজের ভয়েজ চেঞ্জ করে কল করা !! এটাই বা কেমন অফার। মানুষের সাথে প্রতারণা করাও কি আজকাল অফারে পরিনত হয়েছে ?? ম্যাঙ্গো জনতা এই প্রশ্নের উত্তরও জানতে চায়। আসলে মোবাইল অপারেটরগুলা চায়টা কি ?? তার কি আসলেই লোকজন সামাজিক বানাতে চায়..... নাকি পুরোটাই ব্যবসায়িক ধান্দাবাজি ?

এই ধরনের এসএমএস যদি ২০০০ সালে পেতাম তাহলে কথা হয়তো আলাদা হত..... কিন্তু এই ২০১২ সালে এসে যদি এই এসএমএস পেতে হয় তাহলে টাস্কি খাওয়া ছাড়া আর কিছুই থাকে না। আরো মজার কথা হল..... তাদের এমন বিচিত্র সব সার্ভিস কিন্তু মাগনা দিতেছে না। এসএমএস প্রতি ২.৩০ পয়সা খরচ করে আপনার এই সার্ভিস নিতে হবে। দেশে এখনো এমন অপারেটরও আছে..... যাদের নেটওয়ার্কই সব জায়গায় পাওয়া যায় না। অথচ তারা সেসব চিন্তা না করে...... এইসব ফাউল সার্ভিস নিয়া উইঠা পইড়া লাগছে। আশা করি তারা এই সকল অকাজ বাদ দিয়া সুকাজে মনোনিবেশ করিবেন।

প্রথম প্রকাশ- কোথায় ডট কম
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×