এক সপ্তাহ = কত দিন?
৩০ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক সপ্তাহের নাম করিয়া দিনে দিনে মাসটাই শেষ হবার উপক্রম হইল। তথাপি ভাগ্যে শিকে ছিড়িল না। নিবন্ধিত হইবার পূর্বে বলা হইয়াছিল হে নতুন ব্লগার, আপনি সাতদিন আমাদিগের নজরে থাকিবার পর আপত্তিজনক কিছু না পাওয়া গেলে আপনাকে আমাদিগের সদস্য করিয়া লওয়া হইবে। অতীব অনুতাপের বিষয় যে অপেক্ষা করিতে করিতে আমার সকল লিখনি প্রতিভা ফুরাইয়া যাওয়ার উপক্রম হইলেও, পর্যবেক্ষকদিগের মন গলিল না।
আমি তাকাইয়া থাকিলাম, বিজয়ের এই মাসে সন্দেহভাজন রাজাকারেরা দিব্যি আপত্তিজনক লিখা প্রকাশ করিয়া যাইতে থাকিলেও, আমি কাহাকেও কিছু প্রত্যুত্তর দিতে পারিলাম না। পর্যবেক্ষকরা বলিলেন, আপনি এখনও আমাদিগের সন্দেহমুক্তের তালিকাতে অন্তর্ভূক্ত হন নাই। ফলে আপনি ইহাতে মন্তব্য করিতে পারিবেন না।
সম্মানিত পর্যবেক্ষকদিগের প্রতি আমার একটাই প্রশ্ন। হে হর্তাকর্তাবৃন্দ, আর কতদিন হইলে আমার এক সপ্তাহ পূর্ণ হইবে কেবল মাত্র এই কথাটি আমাকে জানাইয়া দিলে আমি বাধিত থাকিব।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন