somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাজের জন্য প্রবাস যাত্রা, কিছু স্বপ্নের অপমৃত্যু

০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা-১:
মি: গ. । শুনেছে বিদেশে নাকি ভালো ইনকাম হয়। বিদেশ যাবার জন্য জায়গা জমি বিক্রি করে। কাগজপত্র তৈরী করতে একজনের(দালাল, যার মাধ্যমে বিদেশ যাবে) হাতে টাকা দেয়। টাকা নিয়ে লোকটা উধাও। জমি, টাকা দুটোই বেহাত।

ঘটনা-২:
মিনহাজ, অল্প শিক্ষিত ছেলে। ভালো আয়ের জন্য বিদেশ যাবার পরিকল্পনা করে। টাকা জোগাড় করতে কয়েক বিঘা জমি বিক্রি করে। পাসপোর্ট -ভিসা পেতে দেরী হওয়ায় কম্পিউটারের দোকান দেয়। কয়েকমাস পর কাগজপত্র হাতে পায়। নামমাত্র মূল্যে জিনিসপাতি সমেত দোকানটা বিক্রি করে দেয়। বিদেশ যায় কিন্তু শূন্য হাতে ফিরে আসে। এখন অটোরিকশা চালায়। [তাকে টুরিস্ট ভিসা দেয়া হয়েছিল। কিছুদিন জেলেও থাকতে হয়েছিল]

ঘটনা-৩:
রতন। পেশায় দর্জি। মোড়ের উপর কয় ভাই মিলে টেইলার্সের একটা দোকান দিয়েছে। দু পয়সা বেশী ইনকামের আশায় বিদেশ যায়, কিন্তু কাজ করতে পারে না। কারণ সে কাপড় সেলাই করা দর্জি কিন্তু তাকে দেয়া হয়েছে রাজমিস্ত্রির কাজ।

ঘটনা-৪:
নাইম। এসএসসি পাশ করে বিদেশ যায়। কয়েক বছর ভালোই কাটে কিন্তু একদিন তার কম্পানি বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে দেশে ফিরে আসে। এখন সে করবে কী?

ঘটনা-৫:
মি: X. স্ত্রী ও দু সন্তানকে রেখে বিদেশ গিয়েছে। একজন তার স্ত্রীর সাথে পরকিয়া করতে গিয়ে প্রতিবেশীদের হাতে ধরা পড়ে। বিচার হবে(গ্রামবাসীরা এসব বিচারে খুব মজা পায়)। সংসারে ফাটল ধরে।

ঘটনা-৬:
মি. একরাম। স্ত্রী সন্তান সহ গেরস্থ পরিবার। দিন মন্দ চলছিল না, তারপরও কি মনে করে বিদেশ যায়। হালের বলদ দুটো বিক্রি হয়। টাকা কত আসে জানি না তবে সে ফিরে আসে লাশ হয়।


উপরের ঘটনাগুলো আমাদের গ্রাম ও তার পাশের গ্রামের। প্রবাসে কাজ করতে গিয়ে শত শত মানুষ এমন অনেক বিড়ম্বনার শিকার হচ্ছে। অনেকে ফিরছে নিঃস্ব হয়ে, অনেকে লাশ হয়ে। যাদের ঘাম ঝরানো টাকায় আমাদের অর্থনীতি মজবুত হচ্ছে তাদের এমন পরিণতি দেখলে বেশ কষ্টই লাগে।


[ গত ছয় বছরে বিদেশে কর্মরত শ্রমিকদের মধ্যে প্রায় ১৪ হাজার শ্রমিক লাশ হয়ে দেশে ফিরেছেন, যাঁদের ৯৪ শতাংশ অস্বাভাবিক মৃত্যুর শিকার। যাদের মধ্যে পুরুষের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নারীও আছে। এসবের তদন্ত সেভাবে হয় না, ক্ষতিপুরণও দেয়া হয় না। রাষ্ট্রটা মানবিক হবে কবে?]

সংযুক্তি-
পাঁচ বছরে ১৫ হাজার বাংলাদেশী শ্রমিকের বিদেশে মৃত্যু(২০১৪) - BBC News বাংলা
রয়টার্সের প্রতিবেদন: বিদেশে কেন এত বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
প্রবাসী শ্রমিকদের মৃত্যুর নেপথ্যে
লাশ পেলেও ক্ষতিপূরণ পাচ্ছেন না অধিকাংশ প্রবাসী শ্রমিক পরিবার
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:২৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×