কেবল দূর থেকে সন্ধ্যা তারার মতো
তাকাতো সে আমার দিকে
মাঝখানে লাউয়ের মাচা
বাঁশঝাড় লতাপাতা ঝোপ ধানক্ষেত
রেল লাইনের মত আমরা পাশাপাশি
দূর হতে মনে হয় এক হয়ে মিশে গেছে
কিন্তু কখনই এক হই না।
আমাদের কেবল সমান্তরাল চলা
পাখিদের মত নয়, নদীর দুই তীরের মত
দূর হতে কেবল দূর হতে চেয়ে চেয়ে থাকা
আমরা কখনো এক হই না,
তার বেতফলের মত ম্লান চখের দৃষ্টি আচ্চন্ন করে
অগ্রসর হতে দেয় না
ঝোপের পেছনে ধান ক্ষেতের ওপাশে
কেবল তাকিয়ে থাকা পরস্পরে
তার পর কোন এক বিকেলে ছায়ার আড়ালে তাকানো
অবহেলে দূর হতে দূরে চলে যায় সে
ঝাপসা হয়ে আসে আমার দুচোখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



