ছোটপ্রাণ ছোটকথা
২৪ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১
তার চোখের দিকে তাকালে মনে হয় সে ফেরেশতার একটু উপরে, না হয় একটু নিচে। আমি সে দিকে চেয়ে চেয়ে আসমান ধরার চেষ্টা করি। কিন্তু চোখ কি সব সময় সত্য কথা বলে? অথবা সত্য কথায় আমার কাজ কি? মাঝে মাঝে তো এমন সময় আসে যখন দু একটা মিথ্যা অতি জরুরি হয়ে পড়ে।
২
দুজন পাগল কিংবা মাতাল যখন কথা বলে হঠাৎ শুনে সেগুলোকে দর্শন বলে মনে হতে পারে।
৩
সাম্যবাদী ফেরেশতারা রাতের বেলা নাখেয়ে ঘুমিয়ে পড়ে কারণ ঘাসের উপর সকালবেলার শিশির হীরার দামে বিক্রয় হয়। তাতে পেট ভরে না। মিথ্যা চাবুকের আঘাতে তৈরি ক্রন্দন বয়ে আনে না ভরা নদীর তীরে শাদা রাজহাসের শপথে বলিয়ান শোভার ক্ষত। অশ্রু যত দীর্ঘ হোক নদীর ভাল লাগে না কালের আঘাতে জর্জরিত শুকনো ঘাসের আগুন। আগুনে পুড়ে ঘাস কখনো কখনো মানুষ হয়ে যায়। ঘাসের মা ভয়ে ভয়ে থাকে সর্বদা যদি ছাই হয়ে যায়। কিন্তু মানুষ তো কখনো কখনো ছাইয়ের চেয়েও খারাপ হতে পারে, হাসিনার মত।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন