somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরল পথ-

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবহমান কাল ধরে আমাদের দেশের আরবী শিক্ষিত কতিপয় আলেম-ওলামা নামধারী ব্যক্তিরা ইসলামী জীবন ব্যবস্থার যে ব্যাখ্যা দিয়ে এসেছেন, তা এক কথায় বড়ই জটিল এবং চরম কঠিনও বটে। ইসলামকে ব্যাখ্যা করা হয়েছে খুবই কঠিন একটা ধর্ম হিসাবে। কঠিন বিধি নিষেধ দ্বারা নিয়ন্ত্রিত কঠিন ও রসকস বিহীন এক জীবন ব্যবস্থা হিসেবে তারা ব্যাখ্যা করে থাকেন। যেটা মানলে জীবনে আরাম আয়েশ বলে কিছুই থাকে না। চোখের সামনে ভাসতে থাকে দাঁড়ি টুপিওয়ালা খটখটে কোন এক গুরুগম্ভীর মানুষ। তাই আমাদের দেশের অধিকাংশ মানুষ জীবনের সব কাজ শেষ করে বৃদ্ধ বয়সে ধর্মকর্ম করবেন বলে নিয়ত করে থাকেন। অনেক যুবককেই বলতে শোনা যায়, এটা কি ধর্মকর্ম করার বয়স?
আমার এই লেখাটা ঠিক তাদের জন্যে।
আল্লাহ প্রদত্ত ও মহানবী(দঃ) প্রদর্শিত ইসলামের পথ মোটেই কঠিন কোন পথ নয়। বরং সরল পথ। আল্লাহপাক নিজেই ঘোষনা করেছেন এ পখই সরল পথ। এ পথে চললে দুনিয়া ও আখেরাত উভয় জাহানেই মিলবে মুক্তি।

ইসলামী পোষাক:
শরিয়ত সম্মতভাবে ছতর ঢাকাই হলো ইসলামী পোষাক। এটা আপনি যে কোন ধরনের পোষাক দিয়ে ঢাকতে পারেন। পায়জামা পাঞ্জাবী, টাই স্যুট, জুব্বা বা যে কোন পোষাকেই পারেন। এর জন্যে নির্দিষ্ট কোন পোষাক নেই। ইসলাম সার্বজনীন। আবহাওয়া অনুযায়ী পোষাক পরতে ইসলামে কোন বাধা নেই। মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দেয়ার জন্যে মানুষ দাঁড়ি রাখেন, টুপি পড়েন।
ধরা যাক কোন একটা কনফারেন্স চলছে। সেখানে কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে আইনজীবী তা এমনিতে বোঝার কোন উপায় থাকে না। কাজেই পরিচয় দেবার জন্যে প্রত্যেককে নিজ নিজ পোষাক পরতে হয়। অন্যের কাছে নিজের পরিচয় দেবার জন্যে বাইরের লেবাসটা জরুরী। দাঁড়ি টুপি দেখে সহজেই মুসলমানকে চেনা যায়। অবশ্য অমুসলিমরাও দাঁড়ি রাখেন, টুপিও পড়েন। তবে এরা সংখ্যায় অতি নগন্য। পৃথিবীতে দাঁড়ি রাখেন টুপি পড়েন এমন মানুষের মধ্যে ৭৫ শতাংশই মুসলমান। মুলতঃ পৌত্তলিকদের থেকে নিজেকে ভিন্ন করার লক্ষ্যে দাঁড়ি রাখার জন্য মহানবী (দঃ)নির্দেশ দিয়েছিলেন মর্মে সহি হাদীস থেকে জানা যায়। কারো মতে দাঁড়ি রাখা মুস্তাহাব কারো মতে সুন্নত। দাঁড়ি না রাখলে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন এমন নয়। দাঁড়ি রাখা ফরজ বা বাধ্যতামুলক নয়, এটা বলাই বাহুল্য।
এবার আসা যাক টুপি প্রসঙ্গে। টুপি পরার ব্যাপারে কোরআন এবং হাদীসে কিছু নেই। তাই এটা পরার ব্যাপারে কোন বাধ্যবাধকতাও নেই। আগেকারদিনে কোন ব্যক্তি টুপি পড়ে থাকলে অন্যরা বুঝতো যে, ঐ ব্যক্তি মুসলমান। তারা ঐ মুসলিমের উপর বিশ্বস্ত থাকতো। তাই মুসলমানেরা টুপি পড়ে থাকতে ভালবাসতো। পবিত্র কোরআনে টুপি পড়া বা দাড়ি রাখার ব্যাপারে সরাসরি কিছু বলা হয়নি।
আল্লাহর কাছে নিজের পরিচয় দেবার জন্যে দাঁড়ি টুপির প্রয়োজন পড়ে না। আল্লাহপাক অন্তর্যামী। দাঁড়ি-টুপির প্রয়োজন পড়ে পৃথিবীর মানুষের কাছে নিজের পরিচয় তুলে ধরার জন্যে।

নামাজ আদায় করুন খুবই কম সময়ে:
ঈমান আনার পর মুসলমানের প্রথম কাজ হলো নামাজ আদায় করা। মুসলমান আর কাফের-এর মাঝে পার্থক্য হলো নামাজ। এই নামাজই হলো মুসলমানের প্রধানতম এবাদত। নামাজের প্রতিটি উক্তিই এবাদত এবং প্রার্থনা। নামাজ আদায় মোটেই কঠিন কিছু নয়। আপনার যদি সময় না থাকে তাহলে কেবল ফরজ নামাজই আদায় করুন। কেবল ফরজ নামাজ আদায় করতে কয় মিনিট সময় লাগে বলুন তো? সালাম ফেরানোর সাথে সাথেই বেরিয়ে যান যার যার কাজে। ফরজ নামাজ সারাদিনে কয় রাকাত একটু হিসাব করে দেখুন তো! ফজরে দুই, জোহরে চার, আছরে চার, মাগরিবে তিন, এশায় চার রাকাত মাত্র। মুসলমান হতে হলে কোনভাবেই ফরজ নামাজ ছেড়ে দেয়া যাবে না। যেভাবেই পারুন, ফরজটুকু আদায় করুন। এর জন্যে কোন অজুহাত সৃষ্টি করবেন না। কেননা যতকিছুই ভেবে থাকুন না কেন, আজই হতে পারে আপনার জীবনের শেষ দিন। কি জবাব দেবেন আল্লাহর দরবারে?
(চলবে)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×