এলোমেলো...
১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোট্টবেলায়
সাগরের বেলাভূমিতে
হাঁটতে হাঁটতে ভেবেছি,
কত বিশাল এ জলরাশি,
আর এর উপস্থিতি শুধুমাত্র
সকলের আনন্দ-উচ্ছ্বাসের জন্যই ।
বোটানিক্যাল গার্ডেন এর
অনন্য বনানী, বৃক্ষরাজি
শিক্ষাসফরের ফাঁকে
সরল মনে ভাবিয়েছে
এরা আছে কেবল
ঠান্ডা হাওয়ার
কোমল পরশ বুলানোর জন্যই ।
সময়ের সাথে
বদলে গেছে
সাগর-বনানী-মন-চোখ ।
কারো সুখের কারণে থোড়াই যায় আসে
তীরে সশব্দে ঢেউ নিয়ে আছড়ে পড়া সাগরের ।
মুগ্ধ দৃষ্টি আর শান্তির আবেশের সশব্দ স্তুতি
দীর্ঘ পল্লব বনে আনে না কোন পরিবর্তন ।
এলোমেলো চিন্তার ঝড় থেমে গেলে
মুচকি হাসে সাগর-বনানী আর এ হৃদয়
জীবনচক্র শেষে মিলিয়ে যায় অনন্য বৃক্ষরাজি
প্রচন্ড ঢেউও থেমে যায় সাগরের একসময় ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭
ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?
মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সপ্তম৮৪, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫০
চুপপু স্যার, সংবিধান, বিপ্লবী সরকার এবং ইত্যাদি।
যখনই চুপ্পু স্যারের পদত্যাগের কথা ওঠে তখনই সামনে আসে পবিত্র সংবিধানের কথা। বিপ্লবী স্যারেরা অবশ্য বলেন সংবিধান মেনে বিপ্লব হয় না। শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন
প্রেরণা
সাইফুল ইসলাম সাঈফ
যখন জানতে পেরেছি
পড় তোমার প্রভুর নামে
যখন জানতে পেরেছি
যে জানে আর যে জানে না
তারা কখনো সমান না
উক্ত বাণীতে পাই অত্যন্ত প্রেরণা।
শুরু করি পড়াশোনা খুব
জাগে জ্ঞানের প্রতি অনুরাগ।
ইচ্ছে জাগে দর্শনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ২৭ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৫৭

আমার দাদা মাটিতে টানা দাগ পার হতে পারতেন না।
কথাটা যত সহজে লিখে ফেললাম, ব্যাপারটা তত সহজ না। দড়ি পার হতেন। বাঁশ পার হতেন। ক্ষেতের আইল, হালের ফালে ওল্টানো মাটি, সাঁকো,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...
বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া...
...বাকিটুকু পড়ুন