আল্লাহর রহমত কার উপর কখন আসে, কেউ জানি না!!!
১৯ শে জুন, ২০১২ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও একজন মুসলমান হিসেবে নামাজ পড়া হয়নি কখনও। বিগত পাঁচ বছরে জুমার নামাজও পড়া হয়নি। কিন্তু নামাজের শিক্ষা এবং নিয়মিত নামাজ পড়ার প্রতিশ্রুতি নিয়ে এসেছেন আমেরিকা থেকে। অনেকের কাছে হয়ত কাল্পনিক মনে হতে পারে। তবে ঘটনা সত্যি। বিদেশে অবস্থানকারী বাংলাদেশীরা কিন্তু আমাদের চেয়ে অনেক ধার্মিক। তাদের নামাজ বাদ পড়ে না কুটি কয়েক ছাড়া। আমাদের দেশে তার উল্টো চিত্র। আমরা নামাজ পড়ি না কুটি কয়েকজন ছাড়া।
অনেক ঠান্ডা প্রকৃতির মানুষ তিনি। একটা নির্দিষ্ট সময়ে অফিসে আসেন! প্রতিটি দিনের কিছু সময় আমরা উনার সাথে কথা বার্তা বলার সুযোগ হয়। সবসময় পজেটিভ মানসিকতার অধিকারী তিনি। বিজনেস এওয়ার্ড নেয়ার জন্য কোম্পানীর ম্যানেজিং পার্টনার হ্ওয়ায় মে'১২ মাসের মাঝামাঝিতে আমেরিকায় যাওয়া। বৈচিত্র্যময় অনেক কিছু দেখে এসেছেন ১৫/২০ দিনের সফরে।
দীর্ঘ সময় ধরে পরিবারের কিছু মানুষ আমেরিকায় বসবাস করে আসছিলেন। সেই সূত্র ধরে থেকেছেন তাদের বাসায় এবং ঘুরেছেন অনেকগুলো রাজ্যে এওযার্ড পরবর্তী সময়ে। তিনি সবচেয়ে বেশী মুগ্ধ হয়েছেন এত বছর ধরে আমেরিকার মত দেশে থেকেও তার পারিবারিক সদস্যরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন এবং নামাজ পড়ার জন্য অনুরোধ করছেন। তাদের সান্নিধ্যে আস্তে আস্তে নামাজের দিকে ঝুকে যান তিনি। এখন তিনি নিয়মিত নামাজ পড়ছেন। বাংলাদেশে এসে সবাইকে বলেছেন নামাজ ক্বাজা করবেন না। এই কথাগুলো শুনে সবাই চমকে গেলাম। আল্লাহর শুকরিয়া আদায় ছাড়া কোন উপায় নেই। কারন আল্লাহর রহমত আর হেদায়াত কার উপর কখন আসে আমরা কেউ জানি না। সবই তার খেলা, যিনি আমাদের সৃষ্টি করেছেন। এই খেলাটুকু তাকেই মানায়, কারন তিনি আমার ষ্রষ্টা।
তাই আসুন,
যে অবস্থায় থাকি না কেন, তাকে স্মরণ করি!!! আল্লাহ আমাদের উপর রহমত, বরকত আর হেদায়াত দান করুক! আমীন।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১২ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯

ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।
অনেকদিন ধরেই মগজে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে...
...বাকিটুকু পড়ুন
(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা...
...বাকিটুকু পড়ুন