জীবন টাকে বড্ড একপেশে মনে হয়
প্রকৃতির চাঁদ আজ অপরিচিত
কৃপনতা আলো দেওয়ায়।
এইতো সেদিনও;
আমার বন্ধ জানালার মোটা কাঁচ
আর মকমলের পর্দা ভেদ করে
অমাবস্যার রাতেও আলোক ময় হয়ে থাকতো
পুরো ঘর।
ইলেক্ট্রিক বাল্ব বা কৃত্রিম আলো
জ্বালানোর চিন্তা সুদুর অতীত।
জানালার কার্ণিশে ফুটে থাকা
থোকা থোকা শিউলী আজ গন্ধহীন।
এইতো সেদিনও;
সারা ঘরময় ছড়িয়ে থাকতো
শিউলীর মিষ্টি গন্ধ।
শুধু হেমন্তে নয়, ছয়টি ঋতুতেই।
কি থাকতো ওই ঘরে, জানিনা
জানার চেষ্টাও করিনি কখনও
তবে সেই শিউলীর ঘ্রাণে মুখ লুকাতে
ছুটে আসতাম প্রতিদিন, এক অস্থির উন্মাদনায়।
সারা বাড়ি আজ বিষাদময়
দেয়াল গুলো ডুকরে কাঁদে, বিরহে
এইতো সেদিনও;
আভিজাত্যহীন একটি বাড়ির
পরতে পরতে সুখের ছড়াছড়ি
অনেক ডেকেও যাকে আনতে পারিনি
তার পদচারণায় মুখর হয়েছিল
এই বিশাল দুঃখ প্রাসাদ।
সময়ের সাথে অধিকার হারিয়েছি
চাঁদের আলো দেখার
শিউলীর গন্ধ নেবার
বা সুখের সাথে সামান্য সময়ের বসবাসের।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




