শরৎ কাল টা শেষ হয়ে গেল। প্রকৃতিতে হেমন্তের আগমন। শরৎ চলে গেলেও নীল আকাশে ছড়িয়ে গেছে সাদা মেঘের চাদর। কতদিন থাকবে জানিনা। প্রকৃতি এখন তোমার মতো তার রুপ বদলায়। নাকি তুমি প্রকৃতির মতো। মন বলে প্রকৃতিই তোমার মতো। অনেকদিন হলো শরৎ এর শ্বেত শুভ্র জোৎস্নায় কাশফুল দেখিনা। ক্যালেন্ডারের পাতা উল্টালে হয়তো অনেক গুলো দিন পেরিয়ে গেছে কিন্তু মনের কোঠায় এখনও সজিব হয়ে পদচারন করে সেই স্মৃতি গুলো। শরতের ভরা পূর্নিমায়, বহমান নদীর তীরে নৌকায় বসে পা দুটি জলের মাঝে ডুবিয়ে উচ্ছল কিশোরীর মতো হাতে জল তুলে পরিষ্কার করে দিতে চাইতে ওই চাদের গায়ে থাকা মেঘটুকুকে। জল টুকু আকাশে না গেলেও তোমার বার্তা হয়তো পৌছে যেত ওই দুর আকাশের কাছে। তাই ধীরে ধীরে চাদের উপর থেকে সরে যেত কালো মেঘ। সাদা মেঘের মাঝে থাকা একটুকরো চাদ তার সবটুকু আলো ছড়িয়ে দিতো সাদা কাশফুল আর নীলাভ নদীর মাঝে থাকা এই পার্থিব চাদের গায়ে। কি তার অক্লান্ত প্রচেষ্টা! দ্বিধান্বিত হয়ে যেতাম কোন চাদের সৌন্দর্য উপভোগ করবো সেই সিদ্ধান্ত নিতে গিয়ে। ......................
আলোচিত ব্লগ
অন্ধকারের আলোকবর্তিকা

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন
মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন
সে আমার এআইনোক্কিও

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন
ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।