somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শয়তানের রাজা চিন্তিত !

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাত তখন ১১ টা। শয়তান রাজ্যের প্রধান কয়েকজন উপদেষ্টা নিয়ে সাধারন শয়তানদের আবাসস্থল ঘুরে দেখছেন। বেশীর ভাগ কক্ষ খালি থাকলেও কয়েকটি কক্ষে কয়েকজনকে ঘুমিয়ে থাকতে দেখে গর্জে উঠে শয়তানের রাজা। হুংকার দিয়ে বলে, মন্ত্রী রাত হল এত, ঘুমায় এরা কত। কে আছিস ওদের কর আটক, ধরে নিয়ে খোল ফটক। কাল দুপুর গড়িয়ে বিকেলে, ওদের বিচার হবে দে বলে।

পরের দিন দুপুর গড়িয়ে বিকেল ছুঁই ছুঁই করছে। একটি বিশাল মাঠে শত শত শয়তান একত্রিত হয়েছে। এক পাশে কয়েকজনকে বেঁধে রাখা হয়েছে। রাজকীয় একটি চেয়ারে বসে আছে শয়তান প্রধান। তার পরনে আজ গোলাপী রঙ্গের সুতি কাপড়ের সাফারি।
বেশ রাগের সাথে তিনি জিজ্ঞাসা করলেন, এই বন্দী শয়তানের দল, কাজের সময় ঘুমিয়ে ছিলে কেন- বল। তোমরা যদি থাক ঘুমিয়ে, মানুষকে কু মন্ত্র দেবে কে গিয়ে?
বন্দী শয়তানরা রাজার হুংকারে চুপসে গেছে। তারা কোন কথা বলল না। আর তারা জানে কথা বলে লাভ নেই। কেননা শয়তানের রাজ্যে রাজা যা বলে তাই আইন। এখানে অন্যদের কোন মত নেই।

রাজা আবার বলে উঠল শোন বন্দীরা, তোমাদেরকে শাস্তি হবে উচ্চতক, খুঁজে বের করিব তন্ত্রমন্ত্রক। বোতলে ভরিবে তারা , বায়ু থেকে দূরে থাকিবে তোমরা।
এবার কেঁদে উঠল বন্দীরা। তার আঁকুতি করে বলে উঠল- রাজা মশাই করিব আপনাকে সন্তুষ্ট, দিবেন না এই কষ্ট। তাদের কান্না দেখে স্বজনরা কেঁদে উঠল।
এ দেখে কিছুটা বিব্রতবোধ করল শয়তান প্রধান। কিছুক্ষন ভেবে তিনি বলে উঠলেন, আমি কিছুটা গোয়াঁড় ,তাই তোমাদেরকে দিব ক্রসফায়ার।

এবার আরো জোরে কাঁদতে শুরু করলো বন্দী ও তাদের স্বজনরা। তা দেখে শয়তান প্রধান তার এক উপদেষ্টার সাথে কথা বলল। তিনি চুপিচাপি বললেন, রাজা মশাই প্রয়োজন কি বলার, হয়ে যাবে গুম, ডাকেন কিলার। রাজা মাথা নাড়লেন। হু উত্তম বুদ্ধি।
এরই মধ্যে সাধারন শয়তানদের মাঝে গুঞ্জন শুরু হয়ে গেছে। রাজা ধমক দিলেও গুঞ্জন পুরোপুরি থামল না। একজন হাত তুল কথা বলার অনুমতি চাইল। রাজা প্রশ্ন করল তুমি কে হে ?
হাত উত্তলনকারী বলল, আমি শয়তান অধিকার ফোরামের নেতা, আমার আছে কতক কথা। শয়তান প্রধান বলল- বেশ বল যথা।
ওই নেতা বলল, রাজা মশাই করেন বিচার , মান যেন হয় ইন্টার ন্যাশনাল।
রাজা বলল, পরিস্কার করিয়া বল, ইংরেজি কইয়া কর কেন ভ্যাজাল।
নেতা বলল, আটকদের মনে আছে ব্যাথা, আপনি শুনুন তাদের কথা।
শয়তান প্রধান বলল, আহা বেশ বেশ বেশ। বন্দীদের দিকে তাকিয়ে বলল, অনুমতি দিলাম, শুনাও তোমাদের কথা অশেষ।

এবার বন্দীদের একজন বলল, রাজা মশাই সেদিন রাতে ছিল না কোন কাম, তাই সকলে মিলিয়া ঘুমালাম।
রাজা ক্ষেপে গেলেন। কি কহিলা কথা, পাইলাম মনে ব্যথা। কাম নাই শয়তানের, তবে কি মানুষ হয়ে গেল সব সত্যের ?
বন্দী বলল, বাংলাদেশে আমাদের ডিউটি, দেশটা খুব বিউটি।

রাজা বলল, বল পুরোটা , কর কেন কুটিকুটি ? তুমি কাছে আসিয়া বহ, সব কথা একাধারে কহ।

বন্দী শয়তানটি কাছে গিয়ে তাদের রাজাকে যা বলল তার সারমর্ম হল, বাংলাদেশের এতদিন তারা খুব ভাল করেই ডিউটি করছিল। সব কাজেই শয়তানের উপস্থিতি ছিল। যেমন সরকারি অফিসে ঘুষ, খাদ্যে ভেজাল, বড় বড় রাজনীতিকদের কালো বিড়াল বানানো, বিদেশে দেশের টাকা পাচার এসব শয়তানি চলছেই। এর মধ্যে ওই দেশে এখন কিছু মানুষ শয়তান হয়ে গেছে। তারা দেশটাকে শয়তানের আখড়ায় পরিণত করেছে। ওরা যানবাহনে , মানুষের শরীরে আগুন দিচ্ছে। রেল লাইন তুলে ফেলছে। ককটেল নিক্ষেপ করে মানুষ মারছে। ওদের হাত থেকে রেহাই পাচ্ছে না শিশু, নারী, বৃদ্ধ কিংবা যুবক। এ নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল পরষ্পরকে দোষারোপ করছে। এতে পরিস্কার যে, তাদের মধ্যেও কেউ মিথ্যা কথা বলছে। অর্থাৎ সব ক্ষেত্রে শয়তান সফল। এসব দেখে বাংলাদেশের শয়তানের ইনচার্জ মত পরিবর্তন করে অধিকাংশ শয়তানকে বিশ্রামে পাঠিয়েছে। তবে রাজা যখন বিচারের আয়োজন করেছে তখন শয়তানের ওই ইনচার্জ তার অবস্থান পরিবর্তন করে রাজার পক্ষ নিয়েছে। শয়তানরা তাদের রাজাকে জানাল , বাংলাদেশের এক পার্টির প্রধান নাকি ক্ষনে ক্ষনে মত পাল্টায়



সব শুনে রাজা বলল, কিছু মানুষ হয়ে গেছে শয়তান, রবে কি আর ওই দেশ ফুল স্থান ? তবে আমি চিন্তিত অলস হয়ে যাচ্ছ তোমরা, এতে করে শয়তানি থেকে সরে যাব আমরা।
কিছুক্ষন চুপ থেকে খানিক বাদে রাজা বলল, বিচার এখানেই ক্ষান্ত, আমি বড় ক্লান্ত। নেক্সট আই থিংক, বের করব নতুন লিংক।

( বি.দ্র.- শয়তান গ্রীক শব্দ। ইসলাম ধর্মে শয়তানকে ইবলিশ বলা হয়। মহান আল¬াহ ও মানুষের মাঝে বিদ্যমান সম্পর্কের ফাটল ধরাতে বিরামহীন কাজ করে শয়তান। )



৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×