somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুখে এক, অন্তরে আরেক

১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি গতকালের বিসিবি কন্সার্টটা দেখি নি। সশরীরে তো নয়ই, টিভিতেও না। কিন্তু সকাল থেকে ফেসবুকে অনেকের চেতনাধারী স্ট্যাটাস, শেয়ারকৃত স্ট্যাটাস দেখে নিজের দৃষ্টিকোণ শেয়ার না করে পারলাম না।

প্রথম কথা হলো, এই কন্সার্ট-টা আসলে কেন করা হলো? আদৌ কী কোন দরকার ছিলো? মানলাম যে, এটা বিশ্বকাপের এক ধরণের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু দেশে হয়ে যাওয়া সাম্প্রতিক বিশ্বকাপেও হয়েছিলো। তখন কিন্তু সমালোচনা এত হয় নি। কারণ তখন দেশীয় সংস্কৃতি অনেক হাইলাইট করা হয়েছিলো। দেশের শিল্পীরাও যথাসময়ে অসাধারণ পারফর্ম করেছিলেন। কিন্তু গতকালের কন্সার্টে নাকি বাংলাদেশী শিল্পীরা ভালো লাইটিং ও সাইন্ড সিস্টেমে পারফর্ম করার সুযোগই পান নি? উনারা কি এটা ডিসার্ভ করেন না? উনারা কি এতই খারাপ? তাহলে তো কন্সার্টটা শাহরুখের হয়ে যাওয়া কন্সার্টের চেয়ে ভিন্ন হয় নি, এমনকি একন আসার পরেও না (শুনলাম সে নিজেও নাকি “ছাম্মাক ছাল্লো” গেয়েছে গতকাল)।

আমার আপত্তি হচ্ছে কন্সার্টে হিন্দী গান ও নাচের আধিক্য নিয়ে মানুষের দ্বিমুখী মনোভাবের বহিপ্রকাশ দেখে। আরে ভাই এতদিনেও যদি আপনি বাঙ্গালী জাতটারে চিনেন নাই তাইলে তো আপনি এখনো অপ্রাপ্তবয়স্ক। এতই যখন হিন্দী গান-নাচের প্রতি বিতৃষ্ণা তাহলে টিকেট কেটে এটা দেখতে গেলেন কেনো? অনেকে আবার লিখেছে, টিভিতে এটা দেখে নিজের ২০০০ টাকা (টিকিটের দাম নাকি ৭৫০০০ পর্যন্ত ছিলো!) বাঁচালাম। আপনি এখানে ২০০০ টাকা বাঁচিয়ে আত্নতৃপ্তিতে ভুগছেন, কন্সার্টটা টিভিতে দেখতে কিন্তু ভুলেন নাই। এখন আবার বলছেন কেনো যে, এসবের কোনো মানে হয় না? আমার মনে হয়, বাংলাদেশে এমন মানুষ হাতে গোনা যাদের মোবাইলে বা পিসিতে হিন্দী গান/ মুভি একটাও নাই, কখনো নিজের মনে হিন্দী গান গুনগুন করে গেয়ে উঠে নাই, একটা হিন্দী মুভিও দেখেন নাই। বরং এমন মানুষের সংখ্যাই বেশি যাদের মোবাইলে বা পিসি তে ইংরেজী বা বাংলা গানের থেকে হিন্দী গানের বা মুভির সংখ্যাই বেশি। আর স্টার প্লাস বা স্টার জলসার কথা না-ই বললাম। সো, মুখে এক, অন্তরে আরেক- এই ব্যাপারটা আমাদের ছাড়তে হবে।

যে দেশে নোবেলজয়ী ডক্টর ইউনূস-কে প্রশ্নবিদ্ধ করা হয় সেখানে আসলে আমার-আপনার এসব কন্সার্ট নিয়ে সমালোচনা সাজে না। আমার বিশ্বাস, এ আর রহমান এর চেয়েও বাংলাদেশের মিউজিসিয়ানরা অনেক ভালো পারফর্ম করতে পারেন। কিন্তু আসলে আমরা নিজের দেশের গুণীদের কদর করতে শিখি নাই, উন্নত সুযোগ দেয়া তো দূরের কথা। ক'জন শুনেছেন নিয়াজ মোহাম্মদ চৌধুরী-র কথা? অ্যামেরিকা, ইংল্যান্ডেও কিন্তু বড় ইন্ডিয়ান কন্সার্ট হয়, তারপরেও ওদের দেশের গান টপচার্টেই থাকে। "চেতনা"- এই একটি শব্দ নিয়ে সবাই মুখে ফেনা তুলে ফেলছি, কিন্তু আমার মত অনেকেই হয়তো বুঝেই না এই চেতনা শব্দটার মানে কী। শব্দটার মানে এতো গভীর যে এটা অন্তরে একবার যদি গাথতে পারি কেবল তখন-ই এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ হতে পারবে। এক্ষেত্রে আবার সেই পার্শ্ববর্তী "হিন্দুস্তান"-ই কিন্তু একটি ভালো উদাহরণ। এ আর রহমানের নাম অস্কার পাওয়ার আগেও আমরা ভালো মত জানতাম। কেন? কারণ, ওর দেশ তখনই ওকে প্রাপ্য সুযোগ দিয়েছিলো, দিয়েছিলো এক্সপোজার। আমরা কি আমাদের শিল্পীদের সেরকম কোনো সুযোগ দিয়েছি? আরেহ আমরা তো ভারতেই এখনো পর্যন্ত আমাদের দেশীয় চ্যানেলগুলোই প্রচার করতে পারি নি, এক্সপোজার দেবো কি। শেম অন আস। আমার সাফ কথা, যেই দেশে আমার টিভি চ্যানেল দেখানো হয় না, সেই দেশের চ্যানেল আমার দেশে দেখানো যাবে না (এজ সিম্পল এজ দ্যাট)।

নিজেদেরকে বিশ্বের কাছে চেনানো পরে, আসেন আগে নিজেদেরকে ভালোমতো চিনি।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৪

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................



শামুক ভাইটি দিল ছুট,
পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!

মাছটি বলে, "কী আপদ!
ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।

ব্যাঙ ও মাছি,... ...বাকিটুকু পড়ুন

চেনা অচেনা জীবন

লিখেছেন সামিয়া, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২



ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।

একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সমস্যা ও সমাধান

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০১ লা আগস্ট, ২০২৬ রাত ৮:১৬


ছবি-১

চলার পথে অনেকেই হয়তো মোবাইল ফোনে ব্লগ পড়তে বা দেখতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণত মোবাইল ফোনে যারা ব্লগ পড়েন তাদের ব্লগের লেখা পড়তে ও ব্লগের লেখা সহ ছবি... ...বাকিটুকু পড়ুন

×