somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি খোলা চিঠি

১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় বাংলাদেশ দল,

তুমি সম্ভবত এখনো বুঝতে পারো নি যে, ক্রিকেট খেলাটা আমাদের জন্যে এমন একটা ব্যাপার যেটা সবাইকে এক সুতোয় গেঁথে ফেলে। এমনও হয়েছে প্রতিপক্ষের উইকেট পড়েছে, স্টেডিয়ামে পাশের লোকটার সাথে হাই-ফাইভ দিচ্ছি, খেলার পরিস্থিতি আলোচনা করছি; অথচ তার নামটাও আমি ঠিকমত জানি না। প্রতিটা খেলায় তুমি হারার পর আমি ঠিক করি যে আজ থেকে আর খেলা দেখে দিনের ৭টা ঘন্টা নষ্ট করবো না। ডে ম্যাচ হলে তো কথাই নেই। পরের ১৭ ঘন্টাও মাটি। কিন্তু রাগ করে থাকতে পারি না। নতুন আশা নিয়ে, নতুন সপ্ন নিয়ে পরের খেলা দেখতে ঠিকই বসে যাই।

এইতো এই এশিয়া কাপে পাকিস্তানের সাথে তোমার খেলার দিন বন্ধু বান্ধব ছাড়া আমি একাই মাঠে চলে গেছি, এইভেবে যে এটা স্রেফ একটা খেলা নয়, এই খেলাটার সাথে আমাদের অনেক কিছু জড়িয়ে আছে। বিশ্বাস ছিলো অন্তত আর কিছু না হোক তুমি কিছু একটা করে দেখাবে। করে কিন্তু দেখিয়েছও। কিন্তু শেষ হাসি হাসতে পারো নি। অনেকেই অনেক কিছু বলেছে, মুশফিকের অদূরদর্শী অধিনায়কত্ব, তোমাদের (খেলোয়াড়দের) ম্যাচ ছেড়ে দেয়া। অনেকে এমনও বলেছে যে, ব্যাপার না, আগে তো হারার আগে হেরেই যেতো, ২০০ ও নিয়মিত করতে পারতো না, এখন তো প্রতিপক্ষকে প্রতি ম্যাচেই চোখ রাঙ্গাও। কিন্তু তুমি কি জানো, আজকের পরাজয়টি ছিলো তোমাদের ২০০তম হার? ২০০ বার পরাজয় মানে ২০০ বার ভুল আর ১৯৯ বার ভুল শোধরানোর সুযোগ। আবার ২০০ বার ভুল করা মানে ১৯৮ বার ভুল থেকে শিক্ষা নিতে না পারা। আমি জানি না প্রতিটি ম্যাচ থেকে তুমি কী শিক্ষা নিয়েছ এবং আজকের এই ১৯৯-তম বারে তুমি কী শিক্ষা নিবে। আজ থেকে ১০ বছর পর কেউ কিন্তু বাংলাদেশের লড়াকু মানসিকতার কথা মনে রাখবে না। মনে রাখবে জয় পরাজয়ের সংখ্যা। ঠিক পরীক্ষার নাম্বারের মতো। কেউ দেখবেও না যে, তুমি কতো কষ্টে পরীক্ষার প্রস্তুতি নিয়েছো, কী খেয়ে এসেছো, কিভাবে পরীক্ষা হলে চেষ্টা করেছো।

প্রিয় বাংলাদেশ দল, তোমার কাছে আমার একটাই আশা, অন্তত ম্যাচ জেতার ৯০% সুযোগ সৃষ্টি করে বাকী ১০% এর জন্যে ম্যাচ হেরে যেও না। এটা খুবই কষ্টের। ৭টা ঘন্টা কিন্তু দিনের অনেকটুকু সময় দেশের অনেকের জন্যে। মনে রেখো, তোমাদের প্রতিটা জয়ের পর ঘুমটা কী অসম্ভব ভালো হয়, পরের দিনটা আমাদের অফিসে বা স্কুলে কি পরিমাণ ভালো যায়!

হ্যাঁ, তোমার প্রতিটা ভুলের জন্যে গালমন্দ শুনতে তোমাকে হবেই, রাগ-অভিমান করবোই। মনে রাখবে, মানুষ অভিমান তার সাথেই সবচেয়ে বেশি করে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, যাকে নিয়ে সে সবচেয়ে বেশি সপ্ন দেখে।

ভালো থেকো। আমাদেরকে না হোক তোমার মাতৃভূমির কথা একটু ভেবো।


ইতি,
তোমার একজন শুভাকাংখী
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৪

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................



শামুক ভাইটি দিল ছুট,
পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!

মাছটি বলে, "কী আপদ!
ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।

ব্যাঙ ও মাছি,... ...বাকিটুকু পড়ুন

চেনা অচেনা জীবন

লিখেছেন সামিয়া, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২



ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।

একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সমস্যা ও সমাধান

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০১ লা আগস্ট, ২০২৬ রাত ৮:১৬


ছবি-১

চলার পথে অনেকেই হয়তো মোবাইল ফোনে ব্লগ পড়তে বা দেখতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণত মোবাইল ফোনে যারা ব্লগ পড়েন তাদের ব্লগের লেখা পড়তে ও ব্লগের লেখা সহ ছবি... ...বাকিটুকু পড়ুন

×