নারী কি পাবেনা তার প্রকৃত মূল্যায়ন ?
১৮ ই জুন, ২০১০ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবি বলেছেন, " এ বিশ্বে মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার গড়িয়েছে নারী অর্ধেক তার নর"। একজন নারী কারো অতি আদুরে কন্যা, কারো বোন, কারো প্রিয় সহধর্মীনি, কারো বা মমতাময়ী মা। ঘরে কিংবা বাইরে নারী সমানতালে অবদান রেখে চলছে কিন্তু বেশীরভাগ ক্ষেত্রেই এই অবদানকে অস্বীকার করা হচ্ছে। নারী পাচ্ছেনা তার মূল্যায়ন।
তেমনি একটি নারী জুথি, বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ করে একটি প্রাইভেট ফার্মে চাকরি করছে। তারই পদমর্যাদার সহকর্মী তার চেয়ে দেড়গুন বেশী বেতন পায়। কারণ হচ্ছে তার সহকর্মী একজন পুরুষ। আর এটা মেনে নিয়েই জুথি এখনো ঐ ফার্মে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে জুথি তার মেধার সঠিক মূল্যায়ন পায়নি, তার দোষ সে নারী। এরকম হাজারো নারী দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে যারা এভাবেই বৈষম্যের শিকার হচ্ছে।
সমাজের প্রতিটি স্তরেই নারী অবহেলিত, কি শিক্ষিত সমাজে কি অশিক্ষিত সমাজে। ।আধুনিক যুগে এসেও নারীকে এসব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যা নিতান্তই লজ্জার বিষয়। তবে আশার কথা হল আমাদের এই পুরুষ শাসিত সমাজে অনেক নারী আছেন, যারা বাঁধা বিপত্তি অতিক্রম করে নিজস্ব মনোবল ও পরিশ্রমে একটি অবস্থান তৈরি করে টিকে আছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন