somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জারা & সায়েমের গল্প

১২ ই জুন, ২০১৫ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্ষা স্নাত দিন।
হঠাৎ করে বৃষ্টি এসে হঠাৎ
করেই থেমে যাচ্ছে।
একটু আগেই বৃষ্টি হয়েছে।
গাছের পাতা এখনও সিক্ত।
দু একটা পানির ফোঁটা ঝড়ছে।
আকাশ এখন পরিষ্কার। দৌড়ে
বাসায় ঢুকলো সায়েম। তার
শার্ট টা একটু একটু ভেজা।
বাসায় ঢুকেই চুপিচুপি এদিক
ওদিক তাকালো। এগিয়ে গিয়ে
দেখে বারান্দায় দাঁড়িয়ে
আছে জারা।
টবে থাকা ঘাস ফুলের সাথে
কি যেন বন্ধুত্বের গল্প করছে।
হাত বুলিয়ে দিচ্ছে ছোট ছোট
ফুল গুলোতে।
মাঝে মাঝে বারান্দা থেকে
হাত বাড়িয়ে দিচ্ছে বাইরে।
হয়তো বৃষ্টিবিন্দুর কোমল
স্পর্শের আশায়।
কিন্তু তা পূরণ হচ্ছে না।
পরক্ষণেই হাত গুটিয়ে নিচ্ছে।
নিজের চুলে হালকা হাত
বুলিয়ে দিচ্ছে।
বারান্দার এক কোণে খরগোশ
দুইটা খেলা করছে।
কিছুক্ষণ জারার দিকে এক
পলকে তাকিয়ে আছে সায়েম ।
এবার গুটি গুটি পায়ে গিয়ে
জারা কে পিছন থেকে জড়িয়ে
ধরলো। জারা চমকে উঠে
পিছনে তাকিয়ে দেখলো
সায়েম ।
সেও সায়েমের হাত দুটো শক্ত
করে তার পেটের দিক দিয়ে
জড়িয়ে ধরলো।
=কি করছিলা এখানে
দাঁড়িয়ে?
_অপেক্ষার প্রহর গুনছিলাম।
=কতো পর্যন্ত গুনলে?
_কাছে আসা পর্যন্ত।
=আকাশ টা পরিষ্কার তবুও সূর্য
টা মলিন লাগছে।
_কেনো?
= তোমার ঠোঁটের কোনায়
লুকিয়ে থাকা মিষ্টি হাসির
উজ্জ্বলতা ছেয়ে আছে আমার
আকাশে।
_তাই? বউ এর সাথে ফ্লাট
করতেছো?
=না তো। খুব ভালোবাসতে
ইচ্ছা হচ্ছে।
_মানে কি? অন্য সময়
ভালোবাসতে ইচ্ছা হয় না?
=এতো প্রশ্ন কর কেনো?
_তুমি উত্তর দিবে, তাই।
জারার নাক টেনে ধরলো
সায়েম । জারা আউচ.. বলে একটু
চিৎকার দিয়ে সায়েমের হাতে
আস্তে মারলো।
(এতক্ষণে জারা টের পেলো
সায়েমের শার্ট টা ভেজা।)
_এই? শার্ট ভেজা কেনো? যাও
চেঞ্জ হউ।
=কিছুক্ষণ থাকো না, ভালো
লাগছে।
জারা জোর করতে চাইলো,
কিন্তু পারলো না।
বর্ষার আকাশ। আবারো মেঘ
জমতে শুরু করেছে।
দুজনে দাঁড়িয়ে কালো মেঘের
উরে চলা দেখছে।
আবারো বৃষ্টি।
টুপ টাপ শব্দে বৃষ্টি নামা শুরু
করেছে।
সায়েম জারার হাত ধরে টেনে
নিয়ে গেলো বাইরে।
দুজনে দু হাত খুলে আকাশের
পানে চেয়ে অন্য রকম মানুষিক
তৃপ্তির সাথে ভিজছে।
দুজন মানুষ।
দুটো মন।
খোলা আকাশের নিচে।
ভালোবাসার শৃঙ্খলে বন্দি।
আসলে বন্দি না, মুক্ত। সমগ্র
আকাশে তাদের বিচরণ।
এক জনের আকাশে অন্য জনের
অধিগ্রহণ।
দুজন মানুষ পরনির্ভরশীল। একে
অন্যের প্রতি।
এখনও বৃষ্টিবিন্দু ঝড়ে পড়ছে।
টুপ টাপ, টুপ টাপ....


# aoladhossainjoy
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৫ দুপুর ১২:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×