কয়েক দিন থেকে ইনবক্সে এক দোস্ত আমার খুব আবদার করতেছে।
বলে কি, "দোস্ত একটা মেয়ে সাজেশট করে দে না। প্রেম করবো।"
ওরে আর কেমনে বুঝাই যে ও এমন এক মৃদু পানির তালাশ করতেছে যার অভাবে আজ, মরুভূমি আমি।
যাই হোক দোস্ত মানুষ, কিছু একটা তো বুঝ দিতেই হয়। তাই ওকে একটা বিদেশি গল্প বাংলায় অনুবাদ করে শোনাচ্ছিলাম। গল্পটা অনেকটাই এরকম......
_ছেলে : আমাকে বিয়ে করবে?
=মেয়ে : তোমার বাড়ি আছে?
_না তবে..
=তোমার কি বিএমডব্লিউ গাড়ি আছে?
_না নাই।তবে...
=বেতন কত পাও?
_বেতন নাই।তবে....
=কি তবে তবে করতেছো? তোমার তো দেখি কিছুই নাই। তাহলে তোমাকে বিয়ে করবো কোন দু:খে। যত্তসব ফালতু ছেলে।
এই বলে মেয়ে চলে যায়।
.
ভাঙ্গা হৃদয় নিয়ে ছেলে নিজে নিজেই বলতেছে,
"আমার একটা প্রাসাদ আছে তিনটা প্লট আছে। তিনটা ফেরারি, দুইটা পোরশে আর একটা ল্যাম্বারগিনি গাড়ি থাকতে কোন দুঃখে আমি সস্তা বিএমডব্লিউ কিনবো?
আর আমি বেতন পাবো কেমনে? নিজের কোম্পানি থেকেই তো শত শত কর্মীকে বেতন দেই। বোকা, লোভী মেয়ে!"
.
.
.
গল্প শেষে ওকে জিজ্ঞেস করলাম, "দোস্ত গল্প থেকে কি শিখলি?"
ও উত্তর দিলো, "মেয়ে টা হতভাগিনি। এতো কিছু মিস করে ফেলিলো।"
.
আমি বললাম, "না দোস্ত। ঐ ছেলের এতো কিছু থাকতেও ওর একটা গার্লফ্রেন্ড নাই। আর তুই ফইন্নি আমার কাছে আসছিস গার্লফ্রেন্ড এর জন্য? যা ভাগ।"
.
.
.
দোস্ত আমার একটু চুপ থাকলো।
তারপর আবার কয়, একটা গার্লফ্রেন্ড দে না.........
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




