somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষণিকের কাছে আসা।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুয়াশার চাঁদরে মোরা পরিবেশ।
বেশি মানুষ চলাচল নেই। আমি আসতে আসতে হাটছি।
পাশে আমার স্বপ্নে দেখা শুভ্রপরী ।

সেঃ _কিছু বলছো না যে?

আমিঃ এমনিতেই।

_মন খারাপ তোমার?

না, আমি ঠিক আছি।

_কি হয়েছে বলবে তো, নাকি?

কত দিন পর আমাদের দেখা হল তোমার হিসাব আছে?

_কি করবো বলো? আমি বিজি থাকিতো।

তাই বলে, একটুও সময় হয় না আমার জন্য?

_সরি, এই কানে ধরছি। আর এমন হবে না।

আমি কয় দিন এসে ঘুরে গেছি জানো? ওরা আমাকে ঢুকতেই দেয় না।

_আমি না বলেছি, আমি না বললে আসবে না।

কি করবো? তোমাকে দেখার খুব ইচ্ছা করছিলো তাই এসেছিলাম।

_চল ওখানে বসি।

চল।

(আমরা দুজন পাশাপাশি বসলাম। তার হাত দুটো আমার হাতে নিয়ে তার দিকে তাকিয়ে আছি)

_তুমি কেন বোঝনা? আমি তোমারি আছি, সারাজীবন তোমার হয়েই থাকবো। মৃত্যু ছাড়া আমাদের আর কেউ আলাদা করতে পারবেনা।

(তার ডান হাত টা আমার গালে লাগিয়ে, বলতেছি...)
তোমায় অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া থাকতে পারবোনা।

_আমিও তোমায় অনেক ভালোবাসি।

(আমি তার চোখে আমার জন্য লুকিয়ে থাকা ভালোবাসার অনুভূতি গুলো খুঁজতে চেষ্টা করছি...)

এবার সে আমার হাত দুটো ধরে বলতে লাগলো,
_ এখন আমায় যেতে হবে।

আর একটু থাকো না?

_আবার কোন এক কাক ডাকা ভোরে রক্তিম গোধূলি হয়ে আসবো। এখন যাই?

তোমায় ছাড়তে ইচ্ছা হচ্ছে না।

(সে আর কিছু না বলে উঠে হাট তে লাগলো। আমি বাধা দিতে পারলাম না। আমার মুখে যেনো কোন কথা নেই)

যতক্ষণ তাকে দেখা যাচ্ছিলো, আমি তার দিকেই তাকিয়ে থাকলাম। একটু পথ হাটতেই সে হারিয়ে গেলো কুয়াসায়।

আমি এখনও বসে আছি। ভাবনায় শুধু একটা নাম, একটা চেহারা, একটা চরিত্র বার বার ফিরে আসছে। শুভ্রপরী!!

চোখের পলক বার বার পরছে আমার।
ফোনের ডিসপ্লে তে থাকা পিকচার টা উজ্জ্বল আভা দিয়ে চোখে লাগছে।
আমি সামনে তাকালাম।
পাশাপাশি দাঁড়িয়ে থাকা খেঁজুর গাছ দুটো মাথা উচু করে দাঁড়িয়ে আছে।
একজন লোক গাছের নিচে কি যেন করছে!
মনে হয় খেঁজুরের রস বের করার জন্য খেঁজুর গাছে কলস লাগাবে।
আমি উঠে দাঁড়ালাম।
উপরে তাকিয়ে দেখি মাথার উপরের বিশাল আকাশ টা অনেক দূরে।

আমি হাটতে লাগলাম.......
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×