somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপন দৃষ্টি

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তড়িঘড়ি করে তৈরি হচ্ছে, আপন।
আর বার বার ঘড়ির দিকে তাকাচ্ছে।

তৈরি হয়ে ঘরের দরজা লাগিয়ে বেরিয়ে পরলো সে।
বারান্দা পার না হতেই কি যেনো মনে পরলো তার। আবার ঘরে ফিরে এলো।

নীল ফ্রেমের চসমা টা চোখে দিলো।

বেরিয়ে একটা CNG ডেকে বলল স্কয়ার হসপিটাল যেতে।

আপন এর মন খুব একটা ভাল নেই। মনে হয় জীবনের অতি মূল্যবান কিছু একটা জিনিস সে হারাতে বসেছে।
পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে,
১. যারা ভালোবাসা পায়,
২. যারা ভালোবাসা পায় না।
আপন এর একটা তেও পরে না।
ভালোবাসা পেয়েও আজ সে হারাতে বসেছে। না পাওয়ার ক্রন্দন তাকে তিলে তিলে পুড়ে মারছে।

হসপিটাল এর ফোর্থ ফ্লোর এ উঠে আর যেন সে চলতে পারছে না।
পা দুটো আটকে আছে।
উত্তরের শেষ রুম টাতে দৃষ্টি আছে।

দৃষ্টি। নাম টা মনে হলেই যেন বুকের ভেতর একটা কষ্টের ঢেউ বয়ে যায় আপন এর।
রুমের দরজা হালকা করে খুলে আপন একটু উঁকি দিয়ে দেখলো কি করছে মেয়ে টা।

শান্ত রুম।
বেডে শুয়ে আছে দৃষ্টি।
মনে হচ্ছিলো ঘুমাচ্ছে।
কিন্তু আপন রুমে ঢোকার সাথে সাথে চোখ খুলে চেয়ে দেখলো সে।

_আপন!

কেমন আছো, দৃষ্টি?

_সেটা আর তোমার থেকে কে বেশি জানে বল?

(আপন দৃষ্টির পাশে গিয়ে বসে। দৃষ্টি একটু উচু হয়ে বসতে চেষ্টা করলো। আপন তাকে সাহায্য করলো)

এক দৃষ্টিতে তাকিয়ে আছে দুজন দুজনের দিকে।

_আমাকে একটু জানালার পাশে নিয়ে যাবে, আপন? কত দিন হল চোখ খুলে আকাশ দেখিনা।

(আপন দৃষ্টি কে হুইল চেয়ার এ বসিয়ে ভেলকনি তে নিয়ে গেলো)
(দৃষ্টি দু হাত মেলে দিয়ে একটু বড় নিঃশ্বাস নিলো)
আপন দৃষ্টির হাতে হাত রেখে হাটু গেরে বসে পরলো।

_আপন?

হুম,

_আমি যখন ঐ আকাশের তারা হব তখন কি সন্ধ্যা বেলা তুমি আমায় হাজার তারার ভীরে খুঁজে নেবে?

রাতের আকাশে যখন চাঁদও থাকবে তখনও আমি শুধু তোমাকেই কল্পনা করবো।

_তোমার মনে আছে আমি যেদিন প্রথম তোমায় দেখেছিলাম তুমি এলোমেলো চুলে একটা পাঞ্জাবি পরে আমাদের ক্যাম্পাস এর ঐ নীম গাছ টার নিচে দাঁড়িয়ে ছিলে।

হুম, আর তুমি একটা নীল রং এর ড্রেস পরে আমার সামন দিয়ে যাচ্ছিলে।

_তুমি অমন ছিলে কেনো? আগে আমাকে দেখে hi ও বলতে না।

ভয় পেতাম।

_বাহ, রে। আমাকে ভয় পাবে কেনো!

তুমি অনেক রাগি ছিলে, তাই। তোমার মনে আছে? যেদিন আমি তোমায় "ভালোবাসি" বলেছিলাম, তুমি ব্যাডমিন্টন এর racket নিয়ে দাঁড়িয়ে ছিলে। আমি তো ভাবছিলাম কে জানে তুমি আমায় মাইর ই দেও নাকি!

_হে হে (দৃষ্টি মৃদু হাসে)। আমিও তো তোমায় ভালোবাসি। তোমায় মারতে পারি বলো?

(এই হাসি ভরা মায়া মাখা মুখ খানি কিছুতেই চোখের আড়াল হতে দিতে চায় না আপন)

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। প্রকৃতি তাদের আর এক সাথে থাকতে দিলো না।
দৃষ্টির ক্যান্সার হয়েছে। লাষ্ট স্টেজ।
কোন এক কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে আপন শুনবে, দৃষ্টি আর নেই।
তার দৃষ্টির অগোচর হারিয়ে গেছে সে। হাজারো তারার দেশে নিজেকে বিরাজমান করে রেখেছে আর মিটি মিটি হাসছে....

আপন দৃষ্টির মাথা টা নিজের কাধে নেয়। আর হাত বুলাতে থাকে তার কপালে।
দুজনে বসে থাকে পাশাপাশি।
আকাশের মেঘ গুলো উড়ে চলছে।
ঘড়ির কাঁটা ঘুড়ছে টিক টক, টিক টক.....
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×