somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিযোগহীন অপরাধ

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন ধরে তোমার জিদ বেড়েই যাচ্ছে। এমন কেন করতেছো? একটু সময় দেও আমায়। (কথা গুলো বলতে বলতে ফোনের ওপাশেই ফুঁপিয়ে কাঁদছে তুষ্টি)
শুনে একটু মায়া হলো।
কিন্তু কেনই বা তার এতো অসম্মতি! আবারো জেকে বসলাম।
_শোন তুষ্টি, আমি কিছু শুনতে চাইনা। কালকে আমাদের মিট হচ্ছে এটাই ফাইনাল।
.
=আচ্ছা। (কিছুক্ষণ নিরব থেকে)
.
ফোন টা রাখলাম।
চেয়ারেই বসে আছি।
মেয়েটা ভালই আছে।
ফিরোজ দোস্ত আমার ভালোই মেয়ে খুঁজে পাইছিলো।
তাতে আর কি এখন তো সে শুধুই আমার। আর কালকের পর থেকে তো সব ইচ্ছাই পূরণ হতে যাচ্ছে।
.
.
পরদিন বিকেল।
আমি রুমটা যতোটুকু পারছি গুছিয়ে নিছি। এমনিতে তো গোয়াল ঘর হয়ে থাকে।
.
সে আসলো।
নরমাল হায়, হ্যালো করে বসতে বললাম তাকে। আমার এই ভদ্রতা চরম শেখরে উঠেছে আজ।
.
পাশাপাশি বসে দুজনে।
তাকে একটু বিস্মিত লাগছে।
আমিও একটু ভীতি প্রদর্শন করতেছি।
আরও কাছে বসলাম ওর।
বক্সে হালকা সাউন্ডে আতিফ আসলামের গান বাজতেছে।
তুষ্টির একটা হাত আমার হাতে নিয়ে ওর চোখে চোখ রেখে নিজের মধ্যে থাকা এক স্বাভাবিক গোপনীয় আকাঙ্খাকে তার সামনে প্রদর্শন করতেছি।
বিকেলের প্রায় শেষ ভাগ।
পশ্চিম আকাশে ঢলে পড়া সূর্যরশ্মি এখন তির্যক ভাবে আলো ছড়াচ্ছে আর সেই আলো জানালার কাচ ভেদ করে ওর গালে এসে পরছে।
.
একটা শান্ত বিকেল,
মানবশূন্য অবস্থান,
চিরায়ীত আকাঙ্ক্ষা,
একজোড়া যুবক-যুবতীর অন্তরঙ্গতা!
খুব সহজেই একটা পরিচিত গোপনীয়তা কে উপস্থাপন করে। যাতে প্রদর্শিত হয় কারো বাধ্যবাধকতা, অসহায়ত্ব আর কারো স্বৈরাচারীতা, বিলাসিতা।
.
(কয়েক ঘন্টা পর)
যাই হোক।
আজকের বিকেল টা খারাপ ছিলো না, আই ওয়াজ ইনজয়েড।
এসব ভাবতেছি আর টিভি দেখি।। তখনি আমার সেই বন্ধুর ফোন কল।
বন্ধুঃ কিরে? আমার দান করা খাবার খাইলি অথচ কোন খবরই জানালি না।
.
আমিঃ ভাবছিলাম একটু পরে কল দেবো তোরে। তার আগে তুই দিলি।
.
->তো, কেমন ছিলো সে?
.
_জোস! তোর পছন্দ আছে বন্ধু।
.
->তাই? মুভি কবে দেখবো? পার্টি কবে দিচ্ছিস?
.
_খুব শিগ্রই।
.
->তুই আসলেই একটা জিনিস দোস্ত। কেমনে পারিস! কেমনে দোস্ত!
.
_লাক! বুঝলি? সব লাক! আচ্ছা, মেয়ে টা তো সুন্দর ছিলো। তুই আমার পিক দিয়ে চ্যাট করলি কেন? তুই চাইলে নিজেই সিস্টেম করতে পারতি।
.
->ধুর, যে মেয়ে এতো সহজে এসব করে সে তো পঁচে যাওয়া মেয়ে।
.
_না রে। মেয়ে টা যথেষ্ট ভালো। এটা তার ফার্স্ট টাইম।
.
->হাহাহাহাহাহা....
.
_হাসিস কেন?
.
->তো তুই বলতি যে এটা তোর ১৯তম।
.
_হাহাহাহাহা.....
.
->হাহাহাহাহাহাহা......
.
দুইজন পুরুষের পৈচাসিক অট্টহাসি তে একটা মেয়ের নিরব মানহানি।
অসতর্কতা ও উষ্কানীতে নিজস্বতার বলিদান।

.
.
.
Off Topic: কাহিনী তে একটা পঁচে যাওয়া মেয়ের কথা বলা হয়েছে। হ্যাঁ, সে পঁচে যাওয়া। কিন্তু তার এই পঁচনের পিছনে কিন্তু ব্যাক্টেরিয়া হিসেবে একটা ছেলেই ভূমিকা রেখেছে। কিন্তু দিনশেষে তো তাকেই সকল অপমান আর লাঞ্চনা সইতে হবে। এতে কি শুধুই মেয়েটার অপরাধ!
.
.
ব্যক্তিগত মতামতঃ "দুনিয়াতে লাখো-কোটি অসতী মেয়ে থাকতে পারে, কিন্তু একজনও অপবিত্র মা নেই।"
তাই সম্মান রক্ষা করুন।
নিজের।
অপরের।
সবার!তো, কেমন ছিলো সে?
.
_জোস! তোর পছন্দ আছে বন্ধু।
.
-
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×