somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৩ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ১০ দিনব্যাপী ‘সিটি আইটি ২০১১’ মেলা

২৩ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী ১৩ জানুয়ারি ২০১১ রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ কম্পিউটার পণ্য মেলা ‘সিটি আইটি ২০১১’। এ উপলে গতকাল ২৩ ডিসেম্বর ২০১০ বৃহস্পতিবার সকাল ১১টায় বিসিএস কম্পিউটার সিটি অফিসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ১৩ থেকে ২২ জানুয়ারি ২০১১ মোট ১০ দিনব্যপী এই মেলায় প্রায় ১৬০টি স্থায়ী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। প্রায় দেড় লাখ বর্গফুট জায়গায় অনুষ্ঠিতব্য এবারের মেলার শ্লোগান ‘ডিজিটাল লাইফ, বেটার লাইফ’। মেলায় কম্পিউটার, হার্ডওয়ার, সফটওয়ার, নেটওয়ার্ক ডাটা কমিউনিকেশন, মাল্টিমিডিয়া আইসিটি, শিক্ষা উপকরণ, ল্যাপটপ, পামটপ ডিজিটাল জীবন ধারার বিভিন্ন পণ্য স্থান পাবে।
সংবাদ সম্মেলনে ‘সিটি আইটি ২০১১’ মেলার আহ্বায়ক ও বিসিএস কম্পিউটার সিটির কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি এ এল মজহার ইমাম চৌধুরী (পিনু) উপস্থিত সাংবাদিকদের জানান, ‘১৩ জানুয়ারি সকাল ১১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিটিআইটি মেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক’। তিনি আরো বলেন, ‘এবারের মেলা শুধু মাত্র পণ্য প্রদর্শনী এবং বিক্রয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এবার একটি নলেজ ম্যানেজমেন্ট জোন থাকছে। যেখানে সারা বিশ্বের তথ্য প্রযুক্তির শ্রেষ্ঠ আবিস্কার, আইটি ব্যাক্তিত্বকে উপস্থাপন, কম্পিউটার প্রযুক্তি ও কলাকৌশল বিভিন্ন স্কুলের শিার্থী এবং আইটি প্রেমীদের সামনে তুলে ধরা হবে। তাই আমরা আশা করছি ‘সিটি আইটি ২০১১’ মেলা একটি ভিন্নধর্মী মেলা হিসেবে প্রতিষ্ঠা পাবে।’ তিনি সুষ্ঠুভাবে ‘সিটি আইটি ২০১১’ মেলা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

‘সিটি আইটি ২০১১’ মেলা সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য:
১. মেলা চলাকালীন সময়ে তথ্য প্রযুক্তি সাধারণ মানুষ এবং প্রত্যন্ত অঞ্চলে নুতন প্রযুক্তি ও কম্পিউটার সেবা পৌঁছে দেওয়া ইত্যাদি নিয়ে থাকছে বিভিন্ন অনুষ্ঠান।
২. মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে ওয়াইম্যাক্স প্রযুক্তির সহায়তায় ফ্রি ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহারের সুযোগ। তাছাড়া সম্পূর্ণ মেলা প্রাঙ্গনে থাকবে ফ্রি ওয়াইম্যাক্স জোন যা মেলায় আগত দর্শনার্থীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এ আয়োজনে সম্পূর্ণ সহযোগিতা দেবে বাংলালায়ন কমিউনিকেশনস লিমিটিটেড।
৩. মেলায় প্রতিদিনই সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত তথ্য প্রযুক্তি ও বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে দর্শনার্থীদের জন্য। আরো থাকছে জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে বিভিন্ন মনোমুগ্ধকর আয়োজন। এছাড়াও এবারের মেলায় থাকছে গুনীজন সংবর্ধনা এবং বিশিষ্ট অতিথিদেরকে ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান।
৪. মেলায় প্রত্যেকটি ইভেন্ট, প্রোগ্রাম, কখন কোন ফোরে কি হচ্ছে ১০/১৫ মিনিট পরপর তার আপডেট পাওয়া যাবে কম্পিউটার জগত (ঈড়সঢ়ঁঃবৎ ঔধমধঃ) ওয়েব পোর্টালের মাধ্যমে।
৫. সাধারণ দর্শনার্থীদের জন্য থাকছে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গেমিং প্রতিযোগিতা, ডিজিটাল ফটোগ্রাফি প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি ইত্যাদি। প্রতিদিন প্রবেশ টিকেটের ওপর র‌্যাফেল ড্র-এর মাধ্যমে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার।
৬. সাধারণ ক্রেতা ও দর্শনার্থীদের জন্য থাকবে তথ্য বিষয়ক মিডিয়া সেন্টার এবং প্রতিনিয়ত ক্রেতাদের জন্য বিভিন্ন পণ্যের বিভিন্ন আকর্ষণীয় অফারের সার্বক্ষণিক ঘোষণা। এবারই প্রথম দর্শনার্থীদের টিকেট ক্রয়ের সময় আকর্ষণীয় গিফ্ট হ্যাম্পারেরও ব্যবস্থা থাকবে।

প্রথমবারের মত ‘সিটি আইটি ২০১১’ মেলার প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে ওয়াইম্যাক্স ইন্টারনেট প্রযুক্তির সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালায়ন কমিনিকেশনস লিমিটেড। গোল্ড স্পন্সর হিসেবে থাকছে স্যামসাং, তোশিবা, ক্যাসপারস্কি এবং লাইট-অন। আর মিডিয়া পার্টনার হিসেবে থাকতে পারে এটিএন বাংলা, প্রথম আলো, রেডিও এবিসি। ‘সিটি আইটি ২০১১’ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। প্রবেশ মূল্য ধরা হয়েছে ২০ টাকা। তবে শিার্থীরা পরিচয়পত্র দেখিয়ে মেলায় বিনামূল্যে প্রবেশ করতে পারবে।
‘সিটি আইটি ২০১১’ মেলার আয়োজক হিসেবে কাজ করছে বিসিএস কম্পিউটার সিটি কমিটি এবং উক্ত কমিটি অফিস মেলা নিয়ন্ত্রণ পক্ষ হিসেবে মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকবে। এখান থেকে দর্শনার্থীদের সকল রকম তথ্য ও সহযোগিতা দেয়া হবে এবং মেলার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য থাকবে প্রশিক্ষিত নিরাপত্তা বাহিনী। এছাড়া চারপাশের প্রত্যেকটি থানা ও র‌্যাব সার্বক্ষণিক টহল দেবে এবং এই মেলায় থাকবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেনÑ বিসিএস কম্পিউটার সিটি কার্যনির্বাহী কমিটির সভাপতি- এ.টি. শফিক উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক- কাজী সামছুদ্দিন আহমেদ লাভলু এবং কমিটির কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক, আইটি সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদকসহ ইসি সদস্যবৃন্দ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×