somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেইসবুকে আয়, স্পাম পোষ্ট ও বাস্তবতা

২৫ শে জুলাই, ২০১৫ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই । আশা করি ভাল আছেন । যার জন্য এই পোষ্টটি লিখতে বসা তা ফেইসবুকে আয়, স্পাম পোষ্ট ও বাস্তবতা। ইদানিং ফেইসবুক খুললেই দেখা যায় বিভিন্ন ধরনের স্পাম পোষ্ট। পোষ্ট গুলো যথারীতি হাস্যকর। পোষ্টগুলোর ভাষা অনেকটা এই ধরনের

"আজ আমি সর্বপ্রথম ফেইসবুক থেকে ৫০০ টাকা ইনকাম করলাম। সবাই বলে ফেইসবুক থেকে ইনকাম করা যায়। আজকে আমি আয় করতে পারলাম!!!! এই মাত্র আমি মোবাইল রিচার্জ পেলাম। মাত্র ৮-১০ মিনিটেঈ। বিশ্বাস না হয়, নিজেই ৫০০ টাকা পেয়ে দেখুন.. এখানে যান "



কেন এই স্পামিং পোষ্ট। তারা কেন স্প্যামিং পোষ্ট করে তার অনেক কারণ থাকতে পারে। আমি ব্যাক্তিগতভাবে কয়েকজনের সাথে কথা বলেছিলাম। তাদের মতামত অনুসার যে কয়েকটি কারণ খুজে পেয়েছি তা আপনাদের সামনে তুলে ধরলাম

১. অধিকাংশ ব্যাক্তি না জেনেই এই ধরনের পোষ্ট শেয়ার করে । প্রথমে না জেনে এই সব ভুয়া সাইটে ভিজিট করে । ভিজিট করার পর তাদেরকে দিয়ে ৩/৪ টা পেইজে লাইক দেওয়ানো হয়। যখনই পেমেন্ট অপশনে ক্লিক করেন তিনি উনাকে বলা হয় নিচের স্ট্যাটাসটি ৫/১০ টি গ্রুপে শেয়ার করুন শেয়ার করে লিংকটি এখানে দিন । তাহলেই পেমেন্ট পেয়ে যাবেন। সেই টাকার লোভে স্পামিং করেন ।

২. এই ধরনের সাইটের মালিকরা আরও একটু এগিয়ে। ভিজিটরকে দিয়ে তো পেইজের লাইক দেওয়াই এবং ভিজিটরের অগোচরে তার অ্যাকাউন্টে একটি অ্যাপস প্রবেশ করিয়ে দেয়। যা দিয়ে বিভিন্ন গ্রুপ, চ্যাট এ অটোমেটিক নির্ধারিত মেসেজটি পাবলিশড হয়ে যায়।

বাস্তবিকই এই ধরনের কোন সাইটই টাকা দেয় না। টাকা আয় কি এত সোজা। টাকা আয় করতে গেলে পরিশ্রমের প্রয়োজন হয়্। আর যদি আসলেই টাকা দিত তবে তিনি স্প্যামিং করার সুযোগ পেতেন না। টাকা আয় নিয়েই ব্যস্ত থাকতেন। আর আমিও এখানে লিখতাম না । ফেইসবুকে ৭/৮ মিনিটে ৫০০ টাকা আয় করে কোটিপতি হতাম ১ সাপ্তাহে । এই সব সাইটে প্রবেশের মাধ্যমে আপনার মুল্যবান ফেইসবুক অ্যাকাউন্টটি চিরতরে হারাতে পারেন । তাই আজই সতর্ক হোন। এই ধরনের সাইটগুলো মুলত হ্যাকারদের পেতে রাখা ফাদ

এবার আসি অনলাইনে আয় নিয়ে। হ্যা এটি সত্যি ফেইসবুকের মাধ্যমে আয় করা সম্ভব। কিন্তু পদ্ধতিটা ঠিক এতটা সোজা নয়। আপনি ভাল করে লক্ষ্য করলে দেখবেন আপনার লাইক করা পেইজের মধ্যে অনেকেই ফেইসবুকের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট বিক্রয় করছে। কেউ অ্যাফিলিয়েটিং করছে, কেউ তার ওয়েবসাইটে ভিজিটর বাড়াচ্ছে।আবার কেউ বা ফেইসবুকে লাইক বাড়াচ্ছে। ফেইসবুকে আয় করতে হলে আপনাকে আগে জানতে হবে কি কি উপায়ে আয় করা যায়। অধিকাংশই ফেইসবুকে যা করা যায় তা হচ্ছে মার্কেটিং। অনলাইনে আয় এতটি সোজা কোন কিছু নয়। অনলাইনে আয় বিষয়ে জানতে চাইল ভিজিট করতে পারেনঅনলাইনে আয় করার ২৫ টি জনপ্রিয় উপায়
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৫ রাত ৮:২৬
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×