শিক্ষা
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শিক্ষা
||শাহাদত হোসেন||
জীবন আমার কয়েক দিনের
সময় অতি স্বল্প
শিখতে হবে নানান কিছুু
করে অল্প অল্প।
শিক্ষা আমার শুরু হলো
পরিবারের ছোঁয়ায়
আদব কায়দার অনেক কিছু
এখান থেকে পায়।
প্রথাগত শিক্ষা জীবন
একটি ছকে বাঁধা
মুক্ত স্বাধীন চিন্তা করার
নানান রকম বাঁধা।
একঘেয়ামি পাঠ এখানে
বছর শেষে পরীক্ষা,
খুবই বিরস প্রাণহীন
এ ধরণের শিক্ষা।
মনটা আমার অচিন পাখি
ঘুরবে বনে বনে,
মনি মুক্তা যেখানে যা পাই
কুড়িয়ে সে যে আনে।
খাঁচার পাখি বলে শুধু
শেখানো সেই বাণী,
তা দিয়ে মন ভরে না
কাজটা চলে জানি।
ছড়াতে হবে মনের যত
আছে ডালপালা,
হাজার রকম গল্প ধাঁধাঁ
হীরে মাণিক জ্বালা।
মনের বিকাশ তবেই মানুষ
আমি তুমি আমরা,
শুষ্ক মরুর বুকে জাগে
পানির ফোয়ারা।
কল্পনারই রাজ্য বড়
চিন্তাশক্তি দিলে,
করব দখল বিশ্ব সকল
এই দুইয়ে মিলে।
গৃহ আমার হতেই হবে
দেহের চেয়ে বড়,
আমার মনের উড়াল সীমা
আকাশ ধর ধর।
সৃষ্টি হবে খুলবে দুয়ার
নতুন নতুনের,
আমরা হব সেরা জাতি
আশা সেইদিনের।
০১ নভেম্বর, ২০১৩
আব্দুলপুর, লালপুর, নাটোর
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮

প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর...
...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।
সাত আকাশের চরাচরে , ছায়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭


"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার...
...বাকিটুকু পড়ুন
ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে...
...বাকিটুকু পড়ুন
আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর...
...বাকিটুকু পড়ুন